আযাব গযব
ব্লুমবার্গের প্রতিবেদন: ক্রমবর্ধমান সুদহার, বেকারত্বে মন্দায় যুক্তরাজ্য!
, ২৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সাদিস ১৩৯১ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
সুদের হার বৃদ্ধি এবং ক্রমবর্ধমান বেকারত্বের কারণে ইতোমধ্যেই মন্দায় রয়েছে যুক্তরাজ্য। এছাড়া চলতি বছরের শেষ দিকে দেশটির জিডিপি আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বিশ্লেষকরা।
চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের জিডিপি ০.১ শতাংশ হ্রাস পেয়েছে।
সোমবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ।
ব্লুমবার্গ ইকোনমিক্সের বিশ্লেষণ অনুসারে, চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের জিডিপির প্রবৃদ্ধি ০.১ শতাংশ হ্রাস পেয়েছে। আর বছরের শেষ তিন মাসে দেশটির জিডিপি প্রায় ৫২ শতাংশ হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। এমনটা হলে কৌশলগত মন্দায় পড়বে দেশটি।
বিশ্লেষক ড্যান হ্যানসন বলেছে, এই পরিস্থিতি স্থবিরতা এবং একটি হালকা সংকোচনের মধ্যে থাকবে। কিন্তু আমরা যতটা ধারণা করেছিলাম, ঝুঁকি তার চেয়ে বেশি বলেই মনে হচ্ছে।
ড্যান হ্যানসন আরও বলেছে, বাজার পরিস্থিতি বিবেচনায় যুক্তরাজ্যের নাগরিকরা আগামী মাসগুলোতে ব্যয়ের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হবে। এছাড়া শীতকালে যুক্তরাজ্যের প্রকৃত আয় বাড়তে থাকে। কারণ ব্যাংক অব ইংল্যান্ডের সেপ্টেম্বর মাসের মানি ও ক্রেডিট ডেটা থেকে দেখা গেছে, বছরের অন্যান্য সময়ের চেয়ে এসময় (শীতকালে) ব্রিটিশ নাগরিকদের পারিবারিক সঞ্চয়ের পরিমাণ বেড়ে যায়।
এছাড়াও গত সপ্তাহে দ্য ব্যাংক অব ইংল্যান্ড ভবিষ্যদ্বাণী করেছিল যে, বছরের শেষ ছয় মাসে দেশটিতে অর্থনৈতিক মন্দা দেখা দেয়ার শঙ্কা অন্তত ৫০ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)