ব্রয়লারের দাম কিছুটা কমলেও ক্ষুব্ধ ক্রেতারা
, ০৭ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ৩০ মার্চ, ২০২৩ খ্রি:, ১৬ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গত তিন-চারদিন ধরে ব্রয়লার মুরগির দাম প্রায় অপরিবর্তিত থাকলেও বেড়েছে সোনালি ও লাল লেয়ার মুরগির দাম। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন তথ্যই মিলেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। গত তিন-চার দিন ধরে এই দামেই বিক্রি হচ্ছে। চারদিন আগে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া লাল লেয়ার মুরগি এখন বিক্রি হচ্ছে ৩১০ টাকায়।
চারদিনের ব্যবধানে লাল লেয়ার মুরগি কেজিতে বেড়েছে ৩০ টাকা। এ ছাড়া কেজিতে ১০ টাকা বেড়ে বর্তমানে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ টাকা দরে।
এই বিক্রেতা কাপ্তান বাজার থেকে ২৯০ টাকা কেজি দরে লাল লেয়ার মুরগি কিনে এনেছেন বলে জানান।
আরেক বিক্রেতা আলী আকবর বলেন, দাম বাড়ায় কমায় খামারি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। আমরা পাইকারি বাজার থেকে কিনে খুচরায় বিক্রি করি। কেন দাম বাড়ে-কমে তা জানি না।
অস্থিরতার পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে মুরগির বাজারে। কয়েকদিনের ব্যবধানে এই পোলট্রি পণ্যের দাম কেজিতে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত কমেছে। তবে মুরগির দামের এই পতনও হাসি ফোটাতে পারেনি ক্রেতাদের মুখে।
কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি কিনতে আসা গার্মেন্টস ব্যবসায়ী মাহমুদুল হাসান রুমি বলেন, বাজারে প্রতিটি জিনিসেরই দাম বেশি। নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে চাহিদা অনুযায়ী বাজার পর্যন্ত করতে পারছি না। চাহিদার তুলনায় কম কম করে কিনতে হচ্ছে। আগে পরিবারের জন্য সোনালি মুরগি কিনতাম, এখন ব্রয়লারও কিনতে পারছি না।
হাসান নামের এক গাড়িচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, দাম বাড়লেই কি, কমলেই কী? খাওয়া তো আর বন্ধ হচ্ছে না। ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়ায়, আর না খেয়ে মরে গরিব মানুষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)