ব্রিকস সম্মেলনে বিদেশি নেতারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন : মোমেন
, ০৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৩ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আফ্রিকার দেশগুলোর সাথে দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারে অগ্রাধিকার দিয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের এক ফাঁকে আফ্রিকার তিন দেশসহ চার দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা পারস্পরিক স্বার্থে আফ্রিকার দেশগুলোর সাথে দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চাই।’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে বিভিন্ন দেশের কাছ থেকে বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।
বুধবার স্যান্ডটন কনভেনশন সেন্টারে শেখ হাসিনা ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি, তানজানিয়ার প্রেসিডেন্ট ড. সাইমা সুল্লুহু এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা ভানা রুসেফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাঁচজন বিশিষ্ট ব্যক্তি শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নের ভূয়সী প্রশংসা করে।
তিনি বলেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রাজিল সফরের আমন্ত্রণ জানায়।
শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় আলোচনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বাংলাদেশের ব্যাপক উন্নয়ন ব্যক্তিগতভাবে দেখার জন্য আবারো বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। কারণ, ৩০ বছর আগে তিনি যখন বাংলাদেশের যশোর সফর করেছিলেন, তখন দেশটি খুবই দরিদ্র ছিল।
তিনি বলেন, ‘আপনি যে ব্যাপক উন্নয়ন করেছেন তা দেখতে আমি বাংলাদেশ সফর করতে চাই।’
মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসির সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশটির কাছ থেকে বৃহত্তর পরিসরে বিশেষ করে ফার্মাসিউটিক্যালসে বিনিয়োগের আহ্বান জানায়।
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা ভানা রুসেফ বাংলাদেশকে বিশেষ করে নারীর ক্ষমতায়নের প্রকল্পে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করে বলেছে, বিশ্বব্যাংক ইতোমধ্যে বাংলাদেশে দুটি উন্নয়ন প্রকল্পে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে।
সে বে ছে, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে আমি যতদিন ব্যাংকের প্রেসিডেন্ট থাকব ততদিন বাংলাদেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












