ব্রিকসে যোগ দেবে আলজেরিয়া: আরো চারটি গরুত্বপূর্ণ দেশের আগ্রহ প্রকাশ
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯১ শামসী সন , ২৫ জুলাই, ২০২৩ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল মাজেদ তাবুন আনুষ্ঠানিকভাবে ব্রিকস জোটে যোগ দেয়ার কথা ঘোষণা করেছেন। একই সাথে সে রাশিয়া এবং এই জোটের সদস্য দেশগুলোর সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন।
আলজেরিয়ার পার্লামেন্ট স্পিকার মুসা খারাফি এ ব্যাপারে বলেছেন, তার দেশ ব্রিক্স জোটে যোগ দিতে পারলে আফ্রিকার বহু দেশ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উপকৃত হবে। সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে সমর্থন করার পর রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন ব্রিকস গ্রুপের সদস্যপদ পাওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং বহু দেশ এই জোটে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।
ব্রিকস হল বিশ্বের উদীয়মান অর্থনীতির সমন্বয়ে গঠিত একটি ইউনিয়নের নাম, যেটি ২০০৯ সালে সদস্য দেশগুলোর মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশ্ববাণিজ্যে ডলারের একক আধিপত্যকে উপেক্ষা করে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। এই ইউনিয়ন গঠনের প্রায় ১৪ বছর পর, বিভিন্ন দেশ থেকে সদস্য হওয়ার অনুরোধ বেড়েছে। সৌদি আরব, মিশর, আর্জেন্টিনা ও তুরস্কও এই সংস্থায় যোগ দিতে চায়। সর্বশেষ আলজেরিয়াও আবেদন জানালো। ব্রিকস জোটে দক্ষিণ আফ্রিকার প্রসেধি অনিল শুকলান জানিয়েছেন, অন্তত ১৯টি দেশ ব্রিকসে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।
পর্যবেক্ষকরা বলছেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনীতিতে একটি প্রভাবশালী সংস্থায় পরিণত হওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা ব্রিকসের রয়েছে। তাদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কর্মকা- এবং মার্কিন নীতির কাছে নতি স্বীকার করার জন্য বিভিন্ন দেশকে চাপ দেওয়ার একটি হাতিয়ার হিসাবে ডলারের ব্যবহার, ওই দেশগুলোকে নতুন এই অর্থনৈতিক ব্লকের সদস্য হওয়ার জন্য উৎসাহিত করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ প্রসঙ্গে বলেছেন, ব্রিকস সদস্যভুক্ত দেশগুলোর উচিত বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থার ত্রুটিগুলোর অবসান ঘটানো এবং বাণিজ্য বিনিময় ও বৈদেশিক রিজার্ভের জন্য ডলারের ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












