ব্যয়যোগ্য রিজার্ভ কমে ১৩ বিলিয়ন ডলারের ঘরে
নিজস্ব প্রতিবেদক:
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে আমদানি পণ্যের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বিল বাবদ ১.৫০ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৪.১৯ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ হিসাবে ১৮.৪৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে। যদিও গত সপ্তাহে বিপিএম হিসাবে রিজার্ভ ছিল ২০ বিলিয়নের ওপরে।
আর চলতি দায় বাবদ প্রায় সোয়া ৫ বিলিয়ন বাদ দেয়ায় ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ গত রোববার ছিল প্রায় ১৩.২০ বিলিয়ন ডলার।
গত সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে।
সোমবার প্রাপ্ত তথ্য অনুযায়ী, আকুর পরিশোধের পরে বাংলাদেশ ব্যাংকের নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) বা ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছিল ১৩.২০ বিলিয়ন ডলার। সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদ-ে বাংলাদেশ এখন শেষ প্রান্তে রয়েছে। একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হলো বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।