ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৭ মে, ২০২৪ খ্রি:, ১৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। তিনি ক্ষমতার অপব্যবহার করে তার পছন্দের প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে রায়হান আহমেদ নামে একজনের পক্ষে ভোট চাওয়া, অনুদান ঘোষণা এবং নগদ অর্থ দেওয়ার অঙ্গীকার করে যাচ্ছেন। এমনকি তার বিভিন্ন সমাবেশেও তিনি বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ মে) সহকারী রিটার্নিং অফিসার ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ অভিযোগ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের।
অভিযোগে বলা হয়, সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন চুনারুঘাট উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করে টিআর, কাবিখা, কাবিটা, টিউবওয়েল, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং একই সভায় তার নিকটাত্মীয় রায়হান আহমেদকে নির্বাচিত করার জন্য ইশারা-ইঙ্গিত ও প্ররোচনা দিয়ে ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করছেন।
অভিযোগে আরো বলা হয়, তিনি চেয়ারম্যান পদপ্রার্থী রায়হান আহমেদের কাছ থেকে টাকা নিয়ে সম্প্রতি সাটিয়াজুরী ইউনিয়নের শীলপাড়া এলাকায় একটি ট্রান্সফরমার লাগিয়েছেন এবং সেখানে সভায় তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি তার বাসায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের ডেকে নিয়ে রায়হান আহমেদের মোটরসাইকেল প্রতীকের পক্ষে কাজ করার জন্য অনুরোধ ও আহ্বান জানাচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)