ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্নস্থানে বিক্ষোভ -্‘এই খাতে জড়িত কমপক্ষে ১০ লাখ লোকের কি হবে?’
, ১৯ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ সাদিস, ১৩৯২ শামসী সন , ২২নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৭ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
রিকশা চালকদের আয়-রোজগার বা তাদের বিকল্প কর্মসংস্থানের কথা না ভেবেই হঠাৎ করেই আদালত থেকে ৩ দিনের মধ্যে রাজধানীর সব ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেয়া হয়। এরপর থেকেই রিকশাচালকরা এর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভে নেমেছেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল থেকে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে অবস্থান নেয় রিকশা চালকেরা। এতে ব্যাহত হয় যান চলাচল, ভোগান্তিতে সাধারণ মানুষ।
ব্যাটারিচালিত রিকশা সড়ক থেকে সরানোর প্রতিবাদে বনানী থেকে মহাখালী রেলক্রসিং পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। ফলে ওই এলাকার পুরো যান চলাচল বন্ধ হয়ে যায়।
রেলক্রসিং বন্ধ করায় সকাল থেকে সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়। তবে দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া দিলে সেখান থেকে সরে যেতে বাধ্য হন তারা। তবে কয়েকবার ধাওয়া পালটা ধাওয়ার পর আবার সেখানে বিক্ষুব্ধ রিকশাচালকেরা অবস্থান নিয়েছেন।
রাজধানীর মোহাম্মদপুর, শিয়া মসজিদ মোড়, কল্যাণপুর, রামপুরা, টেকনিক্যাল, পল্লবী, ডেমরা, ঢাকা উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া এলাকায়ও অটোরিকশার চালকেরা যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সড়ক বন্ধ থাকায় পুরো শহর কয়েক ঘণ্টার জন্য স্থবির হয়ে যায়।
বিক্ষোভকারীদের মধ্যে সুমন নামে একজন বলেন, “বাসে অ্যাক্সিডেন্টে মানুষ মরে না? ট্রেনে অ্যাক্সিডেন্টে মরে না? তাইলে শুধু কেন অটো বন্ধ করতে হবে?
ব্যাটারি রিকশা চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “নইলে এতগুলো মানুষ যাবে কই?”
ধারণা করা হয়, ২ লক্ষাধিক ব্যাটারি রিকশা রয়েছে ঢাকা শহরে। রিকশা চালকসহ মালিক, মেকানিক, গ্যারেজ মালিক, চার্জিংয়ে জড়িত ব্যক্তি, ব্যাটারি ও পার্টস ব্যবসায়ী সবাইকে মিলিয়ে এই খাতের সঙ্গে জড়িত লোকের সংখ্যা ১০ লাখ হবে।
ব্যাটারি রিকশা সংশ্লিষ্টরা চান, তাদের এই ত্রিচক্রযান বিআরটিএর নীতিমালার আওতায় আনা হোক।
গত মে মাসে ব্যাটারি রিকশা বন্ধের বিরুদ্ধে যখন চালকরা আন্দোলনে নেমেছিল, তখন একটি নীতিমালা তৈরির আলোচনা হয়েছিল। তার আগেও এমন কথা উঠেছিল, তবে তা কখনও আলোর মুখ দেখেনি।
রিকশা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম সকাল সন্ধ্যাকে বলেন, ১০ বছরের বেশি সময় ধরে লাইসেন্সের জন্য আন্দোলন করছি। কিন্তু কেউ শোনে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মনিবের অবাধ্য হলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাওরাঞ্চল বজ্রপাতের ‘হটস্পট’: সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি কার্যকরের আহ্বান চীনের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












