ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করার দাবি
সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানানো হয়।
রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সভাপতি জালাল আহমেদ বলেন, সারা দেশে ৫০ লাখ মানুষ ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবহানের সঙ্গে যুক্ত রয়েছেন। ঋণ নিয়ে, জমি বন্ধক রেখে, পুলিশি নির্যাতন, অবৈধ চাঁদাবাজি মোকাবিলা করে ৫০ লাখ মানুষ বছরে দেশের জাতীয় অর্থনীতিতে প্রায় ২ লাখ কোটি টাকার অবদান রাখছেন। তারা কোনও প্রণোদনা বা সরকারি সহায়তা ছাড়াই আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
তিনি আরও বলেন, এই ব্যাটারিচালিত রিকশা বন্ধ করা হলে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়বে। তাই অতি দ্রুত সুপ্রিম কোর্টের আদেশ পুনর্বিবেচ করে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিতে হবে।
সমাবেশে সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বলেন, গত ১২ বছর ধরে আমরা বলে আসছি, ব্যাটারিচালিত রিকশা নিয়ে একটি নীতিমালা তৈরি করেন। সব ধরনের চাঁদাবাজি বন্ধ করতে বলেছি। কারও পেটে লাথি মেরে, কারও জীবিকা নষ্ট করে কোনও রিট হয় না। বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা উস্কানি দিয়ে তৈরি করা। আমরা অতিবিলম্বে নীতিতিমালার বাস্তাবায়ন চাই। সুপ্রিম কোর্টের রায় আছে, মন্ত্রী পরিষদের রায় আছে তাহলে এ বিষয়টি নিয়ে কেন নৈরাজ্য সৃষ্টি হচ্ছে?’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।