২৮ অক্টোবর ঘিরে ‘উৎকণ্ঠা’:
ব্যাংক-বিমা-ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আগামী ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। চাকরিপ্রার্থীরাও জুমুয়া ও শনিবারের (২৭ ও ২৮ অক্টোবর) পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে আসছিলেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডাক বিভাগ ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) তাদের অধীনস্থ এ দুদিনের সব নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে।
অন্যদিকে সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষাও স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।
তবে জনতা ব্যাংকের অফিসার (আরসি) পদের পরীক্ষা স্থগিতের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ঢাকার ২৭ কেন্দ্রে এ পরীক্ষায় প্রার্থীর সংখ্যা প্রায় ৬৭ হাজার। চাকরিপ্রার্থীরা এ পরীক্ষাটিও স্থগিতের দাবি জানিয়েছেন।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের অধীন সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসারের (জেনারেল) ১ হাজার ৬৯টি শূন্য পদে নিয়োগের জন্য আগের নির্ধারিত মৌখিক পরীক্ষা ছিল ২৮ অক্টোবর। সেটি স্থগিত করে নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে, ডাক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার ১৫-২০তম গ্রেডের ৮ ক্যাটাগরির ১১৩টি পদে ২৮ অক্টোবর অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে আপাতত স্থগিত করা হলো। বাছাই বা নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই পরীক্ষার পরবর্তী সময়সূচি প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমেএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এছাড়া বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) চার ক্যাটাগরির লিখিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পিএ ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা ২৭ অক্টোবর তারিখে নির্ধারিত ছিল। অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)