ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার ৩ গুণের বেশি ঋণ নিয়েছে সরকার
বাজেট বাস্তবায়নে বিদায়ী অর্থবছরে রীতিমতো টাকা ছাপিয়ে ঋণ নিয়েছে সরকার। অংকটা প্রথম ১০ মাসেই সোয়া এক লাখ কোটি টাকার বেশি। সবমিলিয়ে ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার চেয়েও সরকার ঋণ নিয়েছে তিন গুণের বেশি। বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে ভয়াবহভাবে বাড়বে মূল্যস্ফীতি।
দেশের সাফল্যের উদাহরণ হিসেবে প্রায়ই আলোচনায় আসে মাথাপিছু আয় বৃদ্ধির পরিসংখ্যান। তবে এর বিপরীতে মাথাপিছু ঋণের পরিমাণ নিয়ে আলোচনা হয় না খুব একটা। সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক সমিতির এক পরিসংখ্যানে দেখানো হয়েছে, ইতোমধ্যে দেশের মাথাপিছু ঋণ ছাড়িয়েছে লাখ টাকা।
এই সূচক ক্রমবর্ধমান হারে বাড়লেও নিয়ন্ত্রণে নেয়া হচ্ছে না কোনো উদ্যোগ। বরং ঋণের বোঝা ভারী করছে সরকার। যার সব শেষ প্রমাণ, চলতি অর্থবছরের সরকারি ঋণ। চলতি অর্থবছরে বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১১ হাজার কোটি টাকা ঋণ লক্ষ্যমাত্রা থাকলেও এই মধ্যে তা ছাড়িয়েছে, সাড়ে ৩ লাখ কোটি টাকা।
আরও শঙ্কা জাগানিয়া তথ্য মিলেছে, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান প্রতিবেদনে। ২০২২-২৩ অর্থবছরে নতুন টাকা ছাপিয়ে ঋণ হিসেবে সরকারকে দেয়া হয়েছে সোয়া লাখ কোটি টাকার বেশি।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।