মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

ব্যাংক খাতের দুর্দশার দায় অডিট ফার্ম ও ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানেরও

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, রাত ১২:০৬ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১০:৪৬
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবিএল) ঋণমান বা ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ (অ+)। স্বল্পমেয়াদে ‘এসটি-২’। পাশাপাশি ব্যাংকটির ভবিষ্যৎ পূর্বাভাসও স্থিতিশীল।
বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবিএল) ঋণমান বা ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ (অ+)। স্বল্পমেয়াদে ‘এসটি-২’। পাশাপাশি ব্যাংকটির ভবিষ্যৎ পূর্বাভাসও স্থিতিশীল। ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্যাংকটির এ ঋণমান দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। এ সময় ব্যাংকটির বহির্নিরীক্ষক প্রতিষ্ঠান ছিল খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোম্পানি। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এ নিরীক্ষা প্রতিষ্ঠানের অংশীদার মোহাম্মদ শহিদ ব্যাংকটির আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছিলেন।
ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য বলছে, গত ডিসেম্বর পর্যন্ত এফএসআইবিএলের খেলাপি ঋণ মাত্র ২ হাজার ২৫৩ কোটি টাকা, যা মোট ঋণের ৪ শতাংশেরও কম। গত বছর ৩৩১ কোটি টাকা নিট মুনাফা করা ব্যাংকটির মূলধন কাঠামোও বেশ শক্তিশালী।
নিরীক্ষক ও ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানের এসব তথ্য আমলে নিলে যেকোনো বিচারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আর্থিক সক্ষমতা বেশ ভালো। যদিও বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর হুড়মুড় করে ভেঙে পড়ে ব্যাংকটির আর্থিক সক্ষমতা। বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকটির নিজস্ব নিরীক্ষায় উঠে আসতে থাকে ব্যাপক মাত্রায় জালিয়াতির তথ্য। অর্থ উত্তোলনের চাপে প্রায় বন্ধ হয়ে যায় ব্যাংকটির ক্যাশ কাউন্টারও।
কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক নিরীক্ষা বলছে, নামে-বেনামে ব্যাংকটি থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। আর ব্যাংকটির খেলাপি ঋণের হারও ২০ শতাংশের বেশি। সঠিকভাবে হিসাবায়ন করলে ব্যাংকটির কোনো মুনাফাই হওয়ার কথা নয়। অর্থাৎ নিরীক্ষক ও ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান যেসব তথ্যের সত্যায়ন করেছিল, সেগুলো পুরোপুরি অসত্য।
এফএসআইবিএলসহ যে ১০ ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, সেগুলোর প্রতিটি থেকেই অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ঋণ নেয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক, বহির্নিরীক্ষক ও ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানের নিরীক্ষায় তা উদ্ঘাটন বা সংশোধনের পরিবর্তে সত্যায়ন করা হয়েছে। আর এসব অনিয়মকে বৈধতা দিয়েছে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। এসব প্রতিষ্ঠানের পারস্পরিক যোগসাজশের কারণেই এসব ব্যাংকের আর্থিক পরিস্থিতি এতটা নাজুক হতে পেরেছে বলে অভিযোগ আর্থিক খাতসংশ্লিষ্টদের।
ব্যাংকগুলোর অসত্য তথ্যকে সত্য হিসেবে উপস্থাপন করে নিরীক্ষা ও ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানগুলো দেশের মানুষের বিশ্বাসে আঘাত করেছে বলে মনে করেন এফএসআইবিএলের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। তিনি বলেন, ‘নিরীক্ষা ও ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ছিল দেশের মানুষের কাছে ব্যাংকগুলোর প্রকৃত চিত্র তুলে ধরা। কিন্তু তারা সেটি পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারা ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতির তথ্য তুলে আনেনি। প্রতিষ্ঠানগুলো যদি সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরত, তাহলে লুটেরা গোষ্ঠী ব্যাংকগুলোর এতটা ক্ষতি করতে পারত না। ভুয়া নিরীক্ষার ওপর ভর করে ব্যাংকগুলো মুনাফা ও ডিভিডেন্ড ঘোষণা করেছে। এগুলো এক ধরনের সংঘবদ্ধ অপরাধ।’
তিনি বলেন, ‘এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এফএসআইবিএলের চেয়ারম্যান ছিলেন। তার পরিবারের সদস্যরা এ ব্যাংকের পর্ষদ নিয়ন্ত্রণ করেছেন। স্বাভাবিকভাবেই চেয়ারম্যান ও পরিচালকদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ঋণ দেয়ার ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ ছিল। কিন্তু এ বিধিনিষেধ উপেক্ষা করে ঋণ নেয়ার জন্য বেনামি কোম্পানি তৈরি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও আমাদের নিজস্ব নিরীক্ষায় জাল-জালিয়াতির মাধ্যমে এখান থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নেয়ার তথ্য পাচ্ছি।’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৩ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৩ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৩ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৩ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৩ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৩ ঘণ্টা আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৩ ঘণ্টা আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৩ ঘণ্টা আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৩ ঘণ্টা আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ৩ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ৩ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১ দিন আগে