সম্পাদকীয় (২)
ব্যাংকের লকারে রাখলেই নিরাপদ, খোয়া গেলে ব্যাংক ফিরিয়ে দিবে- এ অমূলক ও অসত্য বিশ্বাস অন্তর থেকে এক্ষুনি বাদ দিতে হবে।
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৭ জুন, ২০২৪ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
‘ব্যাংকের লকার’ ধনীদের ব্যবহৃত বিষয়। মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্তের জন্য তা আকাঙ্খার বিষয়। লকারে কঠিন এবং কঠোর নিরাপত্তা- এই নিশ্চিত বোধ ধনীদের স্বস্তির অনুষদ।
ইসলামী ব্যাংক চট্টগ্রামের চকবাজার শাখার লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণ গায়েবের অভিযোগ উঠেছে। গত ২৯ মে সোনার মালিক রোকেয়া বারী লকার খুলে চুরির বিষয়টি দেখতে পান। কিন্তু আসলে কী তাই!
গত ১৬ থেকে ১৭ বছর ধরে চকবাজারের ইসলামী ব্যাংকে শাখায় তার নামে অ্যাকাউন্ট আছে। শুরু থেকে তিনি ওই ব্যাংকের একটি লকার ব্যবহার করে আসছেন।
তিনি সবশেষ তথ্যমতে মোট ১৬০ ভরির মতো স্বর্ণ জমা রেখেছিলেন। সেখান থেকে ৬০ ভরি ওজনের ৪০ পিস বড় সাইজের হাতের চুরি, ২৫ ভরি ওজনের গলা ও কানের ৪টি জড়োয়া সেট, ১০ ভরি ওজনের একটি গলার সেট, ২৮ ভরি ওজনের ৭টি গলার চেইন, ১৫ ভরি ওজনের ৪টি আংটি এবং ১১ ভরি ওজনের ৩০ জোড়া কানের দুলসহ ১৪৯ ভরি স্বর্ণ গায়েব হয়ে যায়।
এর কয়েক বছর আগে রাজধানীর ব্র্যাক ব্যাংকের ধানমন্ডি শাখায় ব্যাংকের ওপর তলার ছাদ কেটে লকার কক্ষে ঢুকে ৭৫টি লকার ভেঙে ৬০টির মালামাল লুটে নেয় ডাকাতরা।
নিরাপত্তার কথা চিন্তা করে অনেকেই মূল্যবান দলিল, কাগজপত্র ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন দামি জিনিস রাখার জন্য ব্যাংকের লকার ভাড়া নেন। নির্ধারিত ফি দিয়ে ফরম পূরণ করে নির্দিষ্ট লকারে সম্পদ রেখে দেন বছরের পর বছর। প্রতিবছর এই লকারে চার্জ আরোপ করে ব্যাংক। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাটও দিতে হয় গ্রাহককে। প্রায় সব ব্যাংকে লকার নিতে শুরুতে অ্যাকাউন্ট খুলতে সার্ভিস চার্জ দুই হাজার টাকা দিতে হয়। এর বাইরে ছোট লকারের জন্য বছরে ৩ থেকে ৫ হাজার, মাঝারি ৫ থেকে ৮ হাজার এবং বড় লকারের জন্য ৮ থেকে ১০ হাজার টাকা ভাড়া দিতে হয়। এছাড়া বেশিরভাগ ব্যাংকেই সিকিউরিটি হিসেবে জমা দিতে হয় আরও পাঁচ হাজার টাকা যা পরে ফেরতযোগ্য। লকারের চাবি হারিয়ে বা কোনও সময় পরিবর্তন করতে চাইলে চার্জ দিতে হয় অন্তত ছয় হাজার টাকা। ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি এভাবে লকার ভাড়া দিয়ে ব্যাংক প্রচুর টাকা আয় করছে, কিন্তু লকারে রাখা সম্পদ খোয়া গেলে বা নষ্ট হয়ে গেলে গ্রাহকদের জন্য ব্যাংকের পক্ষ থেকে কোনও আইনি সুরক্ষা নেই। এমনকি লকারে রাখা সম্পদের ক্ষতিপূরণের বিষয়ে ব্যাংক কোম্পানি আইনেও কিছু বলার নেই। উল্টো ব্যাংক কোম্পানি আইনে বলা আছে- লকার খুলতে ও লকারের ভেতরকার মালামাল ফেরত নিতে অনুমতি প্রদানের কারণে যদি দেরি হয় এবং মালামাল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ব্যাংকের বিরুদ্ধে কোনও মামলা, অভিযোগ বা আইনানুগ কার্যধারা দায়ের বা শুরু করা যাবে না।
বাস্তবে ব্যাংকের লকারে রাখা শত কোটি টাকার সম্পদ বা স্বর্ণালংকার খোয়া গেলেও লকার ব্যবহারকারী গ্রাহক ক্ষতিপূরণ পাবেন মাত্র ৩ লাখ টাকা। মাঝারি লকারের ক্ষতিপূরণ সর্বোচ্চ ২ লাখ টাকা আর ছোট লকার থেকে সম্পদ খোয়া গেলে ক্ষতিপূরণ পাবেন ১ লাখ টাকা।
লকারে রাখা সম্পদের ক্ষতিপূরণের বিষয়ে ব্যাংক কোম্পানি আইনে কোথাও কিছু পরিষ্কার করে বলা নেই। বাংলাদেশ ব্যাংক থেকেও কোনও নির্দেশনা দেওয়া হয়নি।
দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার ৫৪ বছর পার হলেও ব্যাংকের লকার সম্পর্কে সম্যক ধারণার যথাযথ প্রচার করা হয়নি। এটা রাষ্ট্রের জন্য তথ্য গোপনের অপরাধ। এর অবসান এখুনি হওয়া দরকার।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো- মহিমান্বিত ১১ই যিলক্বদ শরীফ! যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সিবতু সুলত্বানিন নাছীর, সাইয়্যিদুল কাওনাইন, মহাসম্মানিত ইমাম হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম উনাদের মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ!
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌর বিদ্যুৎ প্রসারে প্রধান বাধা হলো উচ্চ কর ও শুল্ক। নবায়নযোগ্য জ্বালানির প্রতি নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের মনে একটা বদ ধারণা তৈরি করার জন্য একটা গোষ্ঠী খুব তৎপর। বড় বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ পিছিয়ে পড়ছে। এটি সৌর বিদ্যুতের গণমুখী বিস্তারকে বাধাগ্রস্ত করছে। সরকারের উচিৎ সহায়ক নীতিকাঠামো দিয়ে বেসরকারি খাতকে উৎসাহিত করা।
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২রা যিলক্বদ শরীফ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত ঊখতু রসূল মিনার রদ্বায়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সূদী ব্যাংক ব্যবস্থা মূলত: আত্মঘাতী এবং শোষক ব্যবস্থা। ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা শত শত শ্রমিকই নয় বরং গোটা আর্থো-সামাজিকখাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্থ, লা’নতগ্রস্থ, বেকারত্বে জর্জরিত। বর্তমান সংকটাপন্ন অর্থনীতি বাঁচাতে অতিসত্বর সুদী ব্যাংক ব্যবস্থা বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ব্যাংক ব্যবস্থা চালু করতে হবে ইনশাআল্লাহ।
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার চিরন্তন ঘোষণা অনুযায়ী কাফির-মুশরিকদের নিকৃষ্ট চরিত্রের একটি নগ্ন বহিঃপ্রকাশ : এপস্টিন ফাইলস
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












