ব্যবসায়ীর বাসায় কিশোর গ্যাংয়ের ডাকাতি
, ০৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯০ শামসী সন , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১২ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বরিশাল নগরীতে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে; এ সময় ডাকাতদল টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোর রাতে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া চৌপাশা এলাকার ব্যবসায়ী হাফিজ হাওলাদারের বাসায় এ ডাকাতি হয় বলে কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান। ব্যবসায়ী হাফিজ হাওলাদার নগরীর কাশিপুরের মদিনা ও যমযম সিএনজি গ্যাস স্টেশন ও টাটা ইটভাটার মালিক।
হাফিজ হাওলাদার বলেন, রাত ৩টার দিকে জানালার গ্রিল কেটে আট কিশোর বয়সী ডাকাত ঘরে ঢুকে পড়ে। পরে পরিবারের সবার মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। তারা শুদ্ধ বাংলায় কথা বলছিল এবং জিন্সের প্যান্ট ও টি-শার্ট পরিহিত ছিল। দুজনের কাছে পিস্তল আর বাকিদের হাতে ছিল কাছে শাবল ও রড।
ডাকাতরা ড্রয়িং রুমে সবাইকে বেঁধে রাখে। তবে ব্যবসায়ীর মেয়ের সঙ্গে শিশু থাকায় তাকে বাঁধা হয়নি। চিৎকার দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তাদের মালামাল নিয়ে চলে যেতে অনুরোধ করা হয়।
ব্যবসায়ী বলেন, “ঘরে থাকা পৌনে চার লাখ টাকা ও ১২-১৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে ডাকাতরা। বের হওয়ার সময় বলে গেছে, চিৎকার করলে জানালা দিয়ে গুলি করবে, রাস্তায় পেলে গুলি করবে।” ৪টার দিকে ডাকাতরা চলে যাওয়ার পর মোবাইল ফোনে পুলিশকে এবং মসজিদের মাইকে প্রতিবেশীদের জানান ব্যবসায়ী হাফিজ।
ওসি আনোয়ার হোসেন বলেন, “রাত ৪টা ১০ মিনিটের দিকে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। ব্যবসায়ীর পরিবারের সঙ্গে কথা হয়েছে। তিনি অভিযোগ দিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)