ব্যবসার আড়ালে আকাশপথে আসছে ভয়ংকর মাদক
ব্যবসার আড়ালে আকাশপথে দীর্ঘদিন ধরে আসছে ভয়ংকর মাদক। বুধবার রাতে দেশে এযাবৎকালের সর্বোচ্চ আট কেজি ৩০০ গ্রাম সলিড কোকেনের চালান হযরত শাহজাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আফ্রিকার দেশ মালাউইয়ের নাগরিক নোমথেনডাজো তাওয়েরা সোকোকে (৩৫) কোকেনের এ চালানসহ গ্রেফতার করা হয়। নোমথেনডাজো তাওয়েরা সোকো বাংলাদেশের একটি গার্মেন্টসের অফার লেটারে এসেছিলো। গার্মেন্টসসহ বিভিন্ন ব্যবসার অন্তরলে ভয়ংকর মাদক অহরহ আসছে, যার সামান্য কিছু ধরা পড়ে। একটা চালান ধরে পড়লে ২০টা চালান ধরে পড়ে না। বাংলাদেশকে নিরাপদ রুট ব্যবহার করে আসছে মাদক ব্যবসায়ীরা। এদের সঙ্গে দেশের রাজনৈতিক ও প্রশাসনিকসহ শক্তিশালী সিন্ডিকেট জড়িত। বিমানবন্দরের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরাও জড়িত। এ কারণে বিমানবন্দরে নিরীহ যাত্রীদের লাগেজ চেকের নামে নানাভাবে হয়রানি করা হয়। অথচ মাদক পাচারকারী ও চোরাচালানিদের লাগেজে হাত দেওয়া হয় না। নিরাপদে তারা বিমানবন্দর ত্যাগ করতে পারে। এমন অভিযোগ অহরহ পাওয়া যায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।