বোরো মৌসুমের শুরুতেই লোডশেডিং, ভোগান্তিতে কৃষক
নিজস্ব প্রতিবেদক:
, ২৫শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ সামিন, ১৩৯০ শামসী সন, ১৯ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৪ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) তথ্য মতে, রাজশাহী বিভাগের আট জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা ২৭৬ মেগাওয়াট। কিন্তু গত কয়েকদিন ধরে সরবরাহ পাওয়া যাচ্ছে এর চেয়ে কম। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজশাহী বিভাগ বিদ্যুৎ পেয়েছে ২২২ মেগাওয়াট। অর্থাৎ ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি।
এদিকে, মৌসুমের শুরতেই লোডশেডিংয়ের কবলে পড়ে বেশ বেকায়দায় পড়েছেন চাষিরা। এছাড়া সময়মতো বিদ্যুৎ না পেয়ে বেশ নাজেহাল অবস্থায় পড়েছেন নগরবাসী। অনেকেই বিদ্যুতের এই সমস্যা নিয়ে জানতে নেসকোর হটলাইনেও ফোন করছেন।
নগরীর সাহেব বাজার এলাকার ব্যবসায়ী আব্দুস সবুর বলেন, আমাদের মার্কেট চলে সারাদিন। কিন্তু দিনে অন্তত তিন থেকে চারবার বিদ্যুৎ যাচ্ছে। প্রায় তিন/চার ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে করে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। অন্ধকারে তো আর ব্যবসা করা যাচ্ছে না। হটলাইনে ফোন করলে কেউ ধরে না। বাধ্য হয়ে মোমবাতি ব্যবহার করছি।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর এলকার কৃষক মাসুদ আলী। এবার তিন বিঘা জমিতে ধান চাষ করেছেন। জমিতে ধান রোপণের পরই বিদ্যুতের যে যাওয়া আসা দেখছি তা নিয়ে আমরা চিন্তিত। এখনই যদি পানি দিতে এই সমস্যা হয় তাহলে পুরো মৌসুমে কীভাবে চাষ করবো। এবার কী ঠিক সময়মতো পানি দিতে পারবো কী না সেই নিয়ে ভাবনায় আছি।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজদার হোসেন বলেন, রাজশাহীতে বোরো আবাদ শুরু হয়েছে। অনেকেই ধান লাগিয়েছেন। বেশিরভাগ কৃষকই এখন জমি প্রস্তুতে ব্যস্ত। এ এলাকার প্রায় সব জমিই গভীর নলকূপের পানির ওপর নির্ভরশীল। এখন পর্যন্ত জমিতে পানির তেমন চাহিদা দেখা দেয়নি। বিদ্যুতের সমস্যা হলেও তার প্রভাব তেমন পড়ছে না। আগামীতেও এই সমস্যা তেমন জটিল হবে না বলে তিনি আশাবাদী।
লোডশেডিংয়ের বিষয়ে জানতে চাইলে নেসকোর রাজশাহী অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মুহম্মদ আব্দুর রশিদ বলেন, গত ১৫ দিন ধরেই লোডশেডিং করতে হচ্ছে। চাহিদার তুলনায় বিদ্যুৎ না পেয়েই আমাদের লোডশেডিং করতে হচ্ছে। কখনো কখনো রাতেও লোডশেডিং করতে হচ্ছে।
তিনি আরও বলেন, জাতীয় গ্রিড থেকে চাহিদামতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। তাই লোডশেডিং করতে হচ্ছে। সমস্যাটা কী সেটা আমরাও জানি না। বিদ্যুৎ ঠিকমতো পেলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












