বোতলজাত ৬ টাকার পানি বিক্রি হয় ২০ টাকায়
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
প্রতিযোগিতা কমিশনের তৈরি করা বোতলজাত পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিষয়ক অনুসন্ধানে ঢাকা ওয়াসাসহ (ব্র্যান্ড নাম শান্তি) মোট ৮ কোম্পানির উৎপাদন খরচ বিশ্লেষণ করে। এতে যোগসাজশ করে দাম বাড়ার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। ওয়াসা ছাড়া বাকি ৭টি কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে।
প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, উৎপাদন খরচ আর খুচরা দামের মাঝখানের ১৩-১৪ টাকা উৎপাদনকারী, ডিস্ট্রিবিউটর এবং পাইকারি ও খুচরা বিক্রেতার মধ্যে ভাগ হচ্ছে। মুনাফার ভাগ সবচেয়ে বেশি খুচরা বিক্রেতার। তথ্যমতে, উৎপাদন খরচ বৃদ্ধির তুলনায় ডিস্ট্রিবিউটর ও পাইকারি ব্যবসায়ীর মুনাফা বেড়েছে ১.৩৫ গুণ। খুচরা বিক্রেতার ক্ষেত্রে তা বেড়েছে ৪.৩৪ গুণ পর্যন্ত।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের অনুসন্ধানেও এই অনৈতিক মুনাফার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এর মধ্যে কয়েকটি কোম্পানি পানির দাম কিছুটা কমালেও সরকারের নমনীয়তায় কেউ কেউ আবার বাড়িয়ে দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী জীবন ব্র্যান্ডের আধা লিটারের (৫০০ এমএল) এক বোতল পানির উৎপাদন খরচ ৬.৫৯ টাকা, কিনলের ৬.৯২ টাকা, অ্যাকুয়াফিনার প্রায় ৬ টাকা, সুপার ফ্রেশের ৫.৯২ টাকা, স্পার ৬.৩০ টাকা এবং ওয়াসার শান্তির ৬.২৯ টাকা। এগুলোর মধ্যে ব্যতিক্রম পারটেক্সের মাম। কোম্পানিটির তথ্য অনুসারে তাদের ৫০০ এমএল বোতল পানির উৎপাদন খরচ ৯.৫৩ টাকা।
রাজধানীর কয়েকটি বাজার ঘুরে প্রাণ, শান্তি ও জীবন ছাড়া বাকি সব ব্র্যান্ডের পানির খুচরা মূল্য ২০ টাকা দেখা গেছে। এদিকে বাজারের বড় দোকানগুলোর কর্মীরা বলছেন, শীর্ষ ব্র্যান্ডগুলোর পানি পুরো এক কেস (২৪ বোতল) কিনলে তাঁরা ৩৫০-৩৬০ টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন। সে অনুযায়ী প্রতি ৫০০ এমএল বোতল ১৪.৬০ থেকে ১৫ টাকায় বিক্রি করলেও খুচরা বিক্রেতাদের কিছু মুনাফা থাকে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মূলত আধিপত্য ধরে রাখতেই খুচরা বিক্রেতাদের মুনাফা অস্বাভাবিক হারে বাড়িয়েছে শীর্ষ কোম্পানিগুলো। দাম বাড়ার আগে আকিজের আধা লিটার পানি বিক্রি করেই খুচরা বিক্রেতা লাভ পেতেন ৫.৬২ টাকা। দাম বাড়ার পর তা হয়েছে ৯ টাকা। কিনলের সমান পরিমাণ পানির বোতল ১৫ টাকায় বিক্রি করে খুচরা বিক্রেতা আগে ৬.৬৭ টাকা মুনাফা করতেন, দাম বাড়ানোর পর তা থেকে মুনাফা করছেন ৮.৪৭ টাকা।
পারটেক্স গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক নাহিদ ইউসুফ বলেন, আমাদের আগে আরও দু-একটি কোম্পানি দাম বাড়িয়েছে। তাই বাজারকে ফলো করে আমরাও মাম পানির দাম বাড়িয়েছি।
প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের উপব্যবস্থাপক তৌহিদুজ্জামান বলেন, ‘সবাই দাম যখন বাড়িয়েছিল, আমরাও বাড়িয়েছিলাম। কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং সরকারের নির্দেশনা মেনে আবার কমিয়েছি। এখন আমরা আগের দাম আধা লিটার ১৫ টাকা ও ১ লিটার ২৫ টাকায় বিক্রি করছি। যদিও এ কারণে বাজারে প্রতিযোগিতার মধ্যে পড়েছি। কারণ, খুচরা বিক্রেতা যেটা বিক্রি করে লাভ বেশি পাবে, সেটাই দোকানে রাখবে।’
মেঘনা গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক মুনতাসীর মামুন বলেন, দাম তো সবাই বাড়িয়েছে। সবাই বাড়ালে আমাদেরও বাড়াতে হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












