বৈষম্যহীন নগর গড়ে তোলার আহ্বান
বৈষম্যহীন নগর গড়ে তোলার বিষয়টি অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার তালিকায় রাখার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা। তারা বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রধান লক্ষ্যই হলো সকল প্রকার বৈষম্য ও বঞ্চনা দূর করা। তাই সকলের প্রত্যাশা অন্তর্বর্তী সরকার শহর ও নগরের ধনী ও বস্তিবাসীর মধ্যে যে অন্যায্য বৈষম্য বিদ্যমান তা দূর করে সকলের জন্য একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তুলবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেস ক্লাবে ‘সবার জন্য চাই বৈষম্যহীন নগর, অন্তর্বর্তী সরকারের কাছে নগরবাসীর প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এ সব কথা বলেন বক্তারা।
সভায় উত্থাপন করা ধারণাপত্রে বলা হয়, বিশ্বব্যাপী নগরায়ন ক্রমাগতভাবে বেড়েই চলেছে। নগরিগুলো অর্থনীতির রাজনৈতিক, সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু ও জাতির সামাজিক কাঠামো তৈরির প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এই সুবিধাগুলোর পাশাপাশি নগর এলাকায় বৈষম্য, অপর্যাপ্ত অবকাঠামো এবং সামাজিক বঞ্চনা দিন দিন প্রকট আকার ধারণ করছে, যা কোনভাবেই প্রত্যাশিত নয়। তাই অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত অন্তর্ভূক্তি নিশ্চিত করার মাধ্যমে, বৈষম্যহীন নগর গড়ে তুলতে সকলকে দায়িত্বশীল হতে হবে। একইসঙ্গে সামগ্রিক সংস্কার প্রক্রিয়ায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে অন্তর্ভূক্ত করতে হবে।
সংবাদ সম্মেলনে বৈষম্যহীন নগরের জন্য নগরের নিম্ন আয়ের মানুষদের সুনির্দিষ্ট ১১টি দাবি তুলে ধরা হয়। তাহলো-
১. ঢাকা নগরের ঝুঁকিপূর্ণ বস্তিবাসীদের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসন বাসস্থান নিশ্চিত করতে হবে।
২. বস্তিবাসীদের আবাসন সংকট পূরণের জন্য নেয়া ভাষানটেকের অসমাপ্ত বিল্ডিংগুলো সম্পন্ন করে তা প্রকৃত বস্তিবাসীদের জন্য বরাদ্দ প্রদান করতে হবে।
৩. নগরের যেকোনো উন্নয়ন পরিকল্পনায় নগরের সকল শ্রেণি-পেশার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা নিশ্চিত করতে হবে।
৪. নগরের ধনী, গরীব, বস্তিবাসী সবার জন্য পানি, বিদ্যুৎ, জ্বালানির সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
৫. গ্রাম ও নগরে সামাজিক সুরক্ষা কর্মসূচি (সোস্যাল সেফটিনেট) বৈষম্য দূর করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৬. বস্তিবাসীকে সামাজিক উদ্যোক্তা হিসেবে নগর দরিদ্রের জন্য বিনামূল্যে আয়বর্ধনমূলক কারিগরি ও ব্যবহারিক শিক্ষা নিশ্চিত করতে হবে।
৭. ঢাকা শহরের খাল, প্রাকৃতিক পুকুর, উন্মুক্ত স্থান, মাঠ, পার্ক, বিনোদনকেন্দ্র, শরীরচর্চা স্থান নগরের সকল শ্রেণী পেশার মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
৮. নগরের সব রকম দূষণ বন্ধ করে সবার জন্য পরিবেশ সম্মত একটি বাসযোগ্য নগর গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
৯. নগর দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা, ভর্তুকীমূল্যে পণ্য কেনার জন্য রেশনকার্ড প্রদান করতে হবে।
১০. বস্তিবাসীকে নগরের পানিবায়ু সংকট যেমন বন্যা, পানিবদ্ধতা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, তাপদাহ থেকে বাঁচানোর উদ্যোগ গ্রহণ করতে হবে।
১১. নগরে নারী, প্রবীণ, প্রতিবন্ধিসহ সবার জন্য একটি সুশৃঙ্খল যাতায়াত নেটওয়ার্ক ব্যবস্থা তৈরীর উদ্যোগ নিতে হবে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।