বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরের সঙ্গে ছাত্রদলের মতবিরোধ
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে, ঠিক সেই সময়ে নির্বাচনের সময় নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিবির চায় দ্রুততম সময়ে ছাত্র সংসদ নির্বাচন হোক। তাদের বিশ্বাস, আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে ভূমিকা রাখার কারণে তারা বেশি ভোট পাবে।
ছাত্রদলের অভ্যন্তরীণরা জানান, ছাত্রদল জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন চায় না। কেননা, তাদের অনেক নেতা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সক্রিয় না থাকায় তারা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত নয়।
বেশিরভাগ বামপন্থী ছাত্র সংগঠনও চায় আরেকটু দেরিতে নির্বাচন হোক। নির্বাচনের আগে তারা ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ও জাকসুর (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) কাঠামোগত সংস্কার দাবি করেছে।
কর্তৃপক্ষ গত ২৪ নভেম্বর ডাকসু নির্বাচনের জন্য বিশেষ কমিটি গঠনের পর থেকেই ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ শুরু হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী আবু বকর মজুমদার বলেন, 'এখন ক্যাম্পাসে নানা সংগঠন সহাবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের অধিকারকে গুরুত্ব দেওয়ার এটাই সঠিক সময়। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার রক্ষার প্রধান ফোরাম ডাকসু এবং অনতিবিলম্বে এর নির্বাচন হওয়া উচিত।'
ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফারহাদ বলেন, 'এখন সবার জন্যই সুযোগ সমান। কাজেই এটাই নির্বাচনের জন্য উপযুক্ত সময়। আমরা চাই ফেব্রুয়ারির মধ্যে ডাকসুর নির্বাচন হোক এবং তার আগে এর গঠনতন্ত্র সংস্কার করা হোক। আমরা বিশ্বাস করি, অল্প সময়ে এটা করা সম্ভব।'
বিপরীতে ছাত্রদল নেতারা চায় জাতীয় নির্বাচনের পর ডাকসু নির্বাচন হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক নেতা বলেন, 'জাতীয় নির্বাচনের পরে ডাকসু নির্বাচন হলে আমরা বেশি ভোট পাব বলে আশা করছি।'
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, 'ক্যাম্পাসের পরিবেশ এখনো নির্বাচনের উপযোগী হয়নি।'
তিনি ক্যাম্পাসের অতিরিক্ত সতর্কতা ও 'মোরাল পুলিশিংয়ের' কথা উল্লেখ করেন।
তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে নির্বাচন প্রস্তুতির কাজ শুরু করুন। এতে করে সব ছাত্র সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হবে।'
তিনি আরও বলেন, 'ডাকসু গঠনতন্ত্র সংশোধন করা প্রয়োজন। কারণ, বর্তমান কাঠামোতে উপাচার্যের হাতে অতিরিক্ত ক্ষমতা রয়েছে।'
শিগগির জাকসু নির্বাচনের সময়সূচি ঘোষণার পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
তবে, বেশিরভাগ ছাত্র সংগঠন জাকসু নির্বাচনের আগে গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছে।
জাবি কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেছে এবং নির্বাচনী রোডম্যাপ ইতোমধ্যে চূড়ান্ত করেছে।
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ এম ফয়সাল হোসেন বলেন, 'বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে। আমরা শিগগির তাদের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করব এবং আমাদের দাবি উপস্থাপন করব।'
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোটসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোও জাকসু নির্বাচনের আগে সংস্কারের আহ্বানের সঙ্গে একমত।
এই নির্বাচনে শিবিরের অংশগ্রহণের বিরোধিতা করেছে এই সংগঠনগুলো ও ছাত্রদল। গত ১৯ নভেম্বর জাকসু নিয়ে এক আলোচনায় শিবিরের অংশগ্রহণের বিরোধিতা করার কারণে জাবি প্রশাসন সেই বৈঠক স্থগিত করতে বাধ্য হয়।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।