বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল
কুষ্টিয়া সংবাদদাতা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা ও সদর উপজেলার কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছেন পদবঞ্চিত শিক্ষার্থীরা।
গত বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টায় শহরের এনএস রোড পৌর বাজারের সামনে থেকে এই মিছিল বের করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ও সদর উপজেলা কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। বিগত ১৬ বছরে যারা আওয়ামী লীগ-ছাত্রলীগের দালালি করেছেন তাদের নিয়ে এই কমিটি করা হয়েছে। কমিটি পাওয়ার পর থেকেই টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করেই চলেছেন আহ্বায়ক ও সদস্যসচিবসহ এই কমিটির বেশ কয়েকজন নেতাকর্মী।
তিরা আরও বলেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক হাসিবুর রহমানকে আন্দোলনের সময় কখনো তাকে দেখা যায়নি। তবুও বিশেষ ক্ষমতায় তাকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া মোস্তাফিজুর রহমান এই জেলার বাসিন্দা না হয়েও তাকে জেলা কমিটির সদস্য সচিব করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় নেতাদের প্রতি ক্ষোভপ্রকাশ করেন শিক্ষার্থীরা। তাই এই আহ্বায়ক কমিটি বাতিল করে পুনরায় কমিটি দেওয়ার দাবিও জানান তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আনভি বলেন, আমরা আন্দোলন-সংগ্রামে যারা ছিলাম, তাদের কমিটিতে রাখা হয়নি। আপনারা আন্দোলনের ফুটেজ দেখেন। আমরা এই কমিটি মানি না। এই কমিটি বাতিল করতে হবে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।