বৈকালিক স্বাস্থ্যসেবা সম্পর্কে জানে না সাধারণ মানুষ
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ এপ্রিল, ২০২৩ খ্রি:, ২০ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কুড়িগ্রাম সংবাদদাতা:
স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে রোগীদের না জানার তথ্যের সত্যতা মিললো কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের বহির্বিভাগে। শনিবার বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে হাসপাতালের দায়িত্ব পালন করছেন দুই চিকিৎসক। কিন্তু তাদের চেম্বারের সামনে কোনও রোগী নেই। এদিন দুই চিকিৎসক মিলে রোগী দেখেছেন চার জন। অথচ হাসপাতালের পাশেই ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিভিন্ন চিকিৎসকের চেম্বারে রোগীদের উপচে পড়া ভিড়। প্রচারণার অভাবে সরকারের এমন উদ্যোগের খবর মানুষের কাছে পৌঁছায়নি বলে মনে করছেন চিকিৎসকরা।
গত শনিবার জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগী দেখার দায়িত্বে ছিলেন অর্থোসার্জারি চিকিৎসক আতিক। তিনি বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগী দেখেছেন তিন জন।
ডা. আতিক বলেন, ‘আসলে মানুষ এই স্বাস্থ্যসেবা সম্পর্কে এখনও জানে না। জানলে আসতো। সরকার মানুষের সুবিধার কথা বিবেচনা করে এই উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু প্রচারণার অভাবে মানুষ বিষয়টি এখনও জানতে পারেনি। ফলে আমরা রোগীর অপেক্ষায় বসে থাকলেও কেউ আসছেন না।’
বৈকালিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের আরেক ডা. জেবা নূর-ই- আশিকী তিন ঘণ্টায় রোগী দেখেছেন একজন। এই চিকিৎসকও জানালেন প্রচারণার অভাবের কথা।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন রোগীদের ভিড় থাকলেও বৈকালিক চেম্বারে রোগী না থাকার কারণ হিসেবে প্রচারণার অভাবের কথা বলেছেন রোগী ও চিকিৎসকরা। অথচ শনিবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতাল চত্বরের কোথাও বৈকালিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে কোনও প্রচারণা চোখে পড়েনি।
সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালের বাইরে ও বহির্বিভাগে বৈকালিক স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রচারণার ব্যবস্থা করলে সরকারের এই নতুন উদ্যোগ সম্পর্কে জানতে পারবে সাধারণ মানুষ। এ ছাড়া মাইকিংয়ের ব্যবস্থাও করা যেতে পারে। তা না হলে এই কার্যক্রম ফলপ্রসূ হবে না।
রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ-কমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি নাহিদ হাসান বলেন, ‘সরকারের এই উদ্যোগের বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন। মাইকিংয়ের পাশাপাশি জুমার নামাজে ইমামদের মাধ্যমেও এই প্রচারণার কাজ করা যেতে পারে।’
তবে প্রচারণার বিষয়ে আগ্রহী নয় কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা স্বাস্থ্য বিভাগ। তারা বলছেন, প্রচারণার বিষয়ে তারা এখনও কোনও নির্দেশনা পাননি।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন বলেন, ‘আমরা তো সকালের রোগী বিকালে ভাগিয়ে নেবো না। আপাতত প্রোগ্রামের (উদ্বোধনী অনুষ্ঠানের) ব্যানারটি লাগিয়ে রাখা হয়েছে। এ ছাড়া আমাদের স্বাস্থ্যকর্মীরা মুখে মুখে বলছেন। প্রচারণার বিষয়ে আপাতত আর কোনও নির্দেশনা নেই।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












