বেয়াদবির পরিণতি
একবার আমাদের প্রানপ্রিয় নবী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নামায আদায় করছিলেন। উনার আশপাশে তখন কুরাঈশ কাফিরদের অন্যতম আবু জেহেল সহ অনেকেই ছিল। এমন সময় তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নামাযরত অবস্থায় একা পেয়ে কষ্ট দেয়ার দুরভিসন্ধি করলো। তাদের মধ্য থেকে উকবা ইবনে আবূ মুয়ীত যবাইকৃত উটের নাড়ীভুঁড়ি নিয়ে উপস্থিত হলো এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন সিজদারত অবস্থায় ছিলেন, তখন উনার পিঠ মুবারকের উপর চাপিয়ে দিলো। নাঊযুবিল্লাহ! ফলে তিনি সিজদা থেকে নুরূল হুদা মুবারক উত্তোলন করতে পারছিলেন না। এ সংবাদ শুনেই সাইয়্যিদাতুনা হযরত নূরুর রবীয়াহ আলাইহাস সালাম তিনি ছুটতে ছুটতে আসলেন; এসে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পিঠ মুবারক থেকে সেগুলো নামিয়ে দিলেন এবং উকবাকে কঠিনভাবে তিরষ্কার ও বদদোয়া করলেন। এরপর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও নুরূল হুদা মুবারক উত্তোলন করলেন এবং উপস্থিত সকলের জন্য বদদোয়া করে বললেন, “ইয়া আল্লাহ পাক! আপনি আবূ জাহিল বিন হিশাম, উৎবা ইবনে রবিয়া, শায়বা ইবনে রবিয়া, উমাইয়া ইবনে খলফ এদেরকে পাকড়াও করুন।” মুহম্মদ ইবনে বাশার রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ননা করেন যে, হযরত ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন: “আমি এদের সবাইকে বদর জিহাদে কঠিনভাবে লাঞ্ছিত, ক্ষতবিক্ষত ও নিহত অবস্থায় দেখেছি। উমাইয়া ব্যতীত এদের সকলকে একটি কূপে নিক্ষেপ করা হয়েছিল। তবে উমাইয়ার গ্রন্থিগুলো এমনভাবে ছিন্নভিন্ন হয়েছিল যে, তাকে একত্রিত করে কূপে নিক্ষেপ করাও যায়নি।’ সুবহানাল্লাহ!
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য