বেড়েই চলেছে গোশত, ডিমের দাম
সপ্তাহের ব্যবধানে গোশতের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। ডিমের দাম বেড়ে ডজন ১৪০ টাকা।
অপরদিকে, খুচরা পর্যায়ে ১ ফেব্রুয়ারি থেকে ৫ টাকা করে বাড়িয়ে খোলা চিনি ১০৭ টাকা ও প্যাকেটজাত চিনি ১১২ টাকা করা হলেও বাজারে পাওয়া যাচ্ছে না। তবে সবজির বাজার স্থিতিশীল রয়েছে। পেঁয়াজ ও আলুর দাম কমলেও চায়না রসুনের দাম বেড়ে ৩০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেছে।
মুরগি ব্যবসায়ীরা বলেনছেন, আগের সপ্তাহের চেয়ে ব্রয়লার মুরগির দাম বেড়ে ১৮০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। পাকিস্তানি ও লেয়ার মুরগির দামও ২৬০ টাকা থেকে বেড়ে ২৮০ থেকে ৩০০ কেজি বিক্রি করা হচ্ছে। তবে দেশি মুরগি আগের মতোই ৫০০ থেকে ৫৫০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আগের সপ্তাহের চেয়ে ডিমের ডজনেও ১৫ টাকা বেড়ে ১৪০ টাকা বিক্রি করা হচ্ছে। বিক্রেতারা জানান, চাহিদা বাড়লেও সেভাবে সরবরাহ বেশি হয়নি। তাই দাম বাড়ছে।
বাজার ঘুরে দেখা যায়, গরুর গোশতের দামও কেজিতে ৫০ টাকা বেড়ে ৭০০ টাকা এবং খাসির গোশত ১১০০ টাকা করে বিক্রি করা হচ্ছে।
তবে গোশতের দাম বাড়লেও রুই, কাতলা, ইলিশসহ প্রায় মাছ আগের সপ্তাহের দামেই বিক্রি করা হচ্ছে। বিক্রেতারা জানান রুই ও কাতলার কেজি ২২০-৪৫০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি, টেংরা, বোয়াল, আইড়ের দাম কমে ৫০০-৮০০ টাকা, কাচকি ৩০০ থেকে ৩৫০ টাকা, শিং ৪০০ থেকে ৬০০, কাজলি, বাতাসি ৬০০ টাকা, পাঙ্গাস, তেলাপিয়া ১৫০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।
গত সপ্তাহে দেশি রসুনের কেজি ১০০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১৩০ থেকে ১৫০ টাকা ও, চায়না রসুন ২৮০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।
১ ফেব্রুয়ারি থেকে দাম বাড়িয়ে খোলা চিনির কেজি ১০৭ টাকা ও প্যাকেটজাত চিনির কেজি ১১২ টাকা করা হলেও বাজারে তা পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে ব্যবসায়ীরা জানান, কোম্পানি থেকে দিচ্ছে না চিনি। তাই আমরা বিক্রি করছি না।
খুচরা ব্যবসায়ীরা জানান, চালের দাম আর কমবে না। কারণ আমনের মৌসুম শেষ হয়ে আসছে। বোরো ধান উঠলে ২৮ ও মিনিকেট চালের দাম কিছুটা কমতে পারে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।