বেসরকারি মেডিকেলে ভর্তিতে হযবরল
, ২৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ০২ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ভর্তির নতুন নিয়মে সংকটে পড়েছে বেসরকারি চিকিৎসা শিক্ষা। কাঙ্খিত মেডিকেল কলেজ না পেয়ে ভর্তিতে অনীহা, আবার ভর্তি হলেও কলেজ বদল করায় আসন পূরণ হয়নি বেশিরভাগ বেসরকারি মেডিকেল কলেজের। বেশ কিছু আসন শূন্য রেখে ক্লাসও শুরু করতে হয়েছে কোনো কোনো বেসরকারি মেডিকেল কলেজকে।
এই অবস্থাকে হযবরল বলে অভিহিত করেছে কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তারা বলছে, শিক্ষার্থী ভর্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন অটোমেশন পদ্ধতি শিক্ষার্থীদের মতো বেসরকারি মেডিকেল কলেজকে সংকটে ফেলেছে। অধিদপ্তর আসনসংখ্যা অনুযায়ী শিক্ষার্থী দিচ্ছে না। এতে বেসরকারি মেডিকেল শিক্ষাব্যবস্থা মুখ থুবড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অবশ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, অটোমেশন পদ্ধতি নতুন হওয়ায় কিছু সমস্যা হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজগুলো যাতে আসনসংখ্যা পূরণ করতে পারে, সে জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেশে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি। এগুলোতে আসনসংখ্যা ৪ হাজার ৩৫০টি। আর বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৭২টি। এসব কলেজে আসন রয়েছে ৬ হাজার ৭৭২টি। বেসরকারিতে এসব আসনের মধ্যে বিদেশি শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, দরিদ্র ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কোটা রয়েছে।
২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ মার্চ। ফলাফল প্রকাশিত হয় ১২ মার্চ। সরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শেষে বেসরকারিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে ক্লাস শুরু হয়েছে ২৩ জুলাই। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি বেশ কিছু মেডিকেল কলেজেই আসন পূরণ হয়নি। ভর্তি কার্যক্রমও শেষ হয়নি। কারণ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়ী করছেন প্রস্তুতি না নিয়েই অটোমেশন পদ্ধতি চালু করাকে।
বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান বলেন, অটোমেশন প্রক্রিয়ায় বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিতে সংকট তৈরি হয়েছে। কোনো কোনো কলেজ শিক্ষার্থী পাচ্ছে না। সবার মধ্যে হতাশা তৈরি হয়েছে। এতে মুখ থুবড়ে পড়বে পুরো বেসরকারি মেডিকেল শিক্ষা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)