বেলুনকাণ্ড : গভীর দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র-চীন
, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সাম্প্রতিক বেলুনকাণ্ড ঘিরে গভীর দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ও চীন। গত প্রায় দু-সপ্তাহ ধরে এ ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক তিক্ততা শুরু হয়েছে, তার প্রভাব ইতোমধ্যে পড়া শুরু করেছে দুই দেশের বিভিন্ন মিত্ররাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে।
সর্বশেষ জুমুয়াবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বক্তব্যে বলেন, চীনের নজরদারি বেলুন ভূপাতিত করাকে ঘিরে তার কোনো দুঃখ বা পরিতাপবোধ নেই এবং এই কারণে সে দেশটির কাছে কখনো ক্ষমা চাইবে না।
তার এই বক্তব্যের এক ঘণ্টার মধ্যেই পাল্টা বিবৃতি দেয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ক্ষমা বা পরিতাপবোধ জানানোর জন্য প্রথমে আলোচনায় বসতে হবে। বিশ্বজুড়ে সংঘাত-সহিংসতা উস্কে দেওয়াই যাদের প্রধান কাজ, তাদের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই আসে না।
যুক্তরাষ্ট্রের অভিযোগ- গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য অন্য দেশের আকাশসীমায় নজরদারি বেলুন পাঠানো গুরুতর অন্যায়, অন্যদিকে চীনের দাবি- বেসামরিক বেলুনকে গোয়েন্দা নজরদারি বেলুন বলে প্রচারের মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি ‘নিরীহ’ বিষয়কে ইস্যু করতে চাইছে এবং এর পেছনে দেশটির গভীর কোনো অভিসন্ধি আছে।
আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বেলুনকা- ঘিরে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার এই অনড় অবস্থান চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার তিক্ত কূটনৈতিক সম্পর্কে বৈরিতার এক নতুন মাত্রা যোগ হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যেকার যে ব্যবধান- অদূর ভবিষ্যতে তা আরও বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)