বেতন সমন্বয়ের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
নতুন স্কেলে বেতনের দাবিতে গাজীপুরের কোনাবাড়ী ও তারগাছ এলাকায় কয়েকশ পোশাক শ্রমিক বিক্ষোভ করেছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লি. এর প্রায় ৭০০ শ্রমিক ৬ দফা দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকরা তাদের ছয় দফা দাবি উল্লেখ করে বলেন, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুসারে আমাদের গ্রেড ১ থেকে গ্রেড ৪ মধ্যে অন্তর্ভূক্ত করতে হবে। তফসিল 'ক' এবং তফসিল 'খ' অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। ১০ ঘণ্টা কর্মদিবসের পরিবর্তে ৮ ঘণ্টা কর্মদিবস হিসেবে বেতন নির্ধারণ করতে হবে। বেসিক বেতন সরকারি নিয়ম অনুসারে করতে হবে। ওভারটাইমের হার সরকারি নিয়ম অনুসারে হিসাব করতে হবে এবং অধিকার আদায়ে আন্দোলনরত শ্রমিকদের ছাঁটাই করা যাবে না।
মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লি. এর ব্যবস্থাপক (প্রশাসন) খালিদ হাসান জানান, শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে কিন্তু তাদের মনমতো হয়নি।
তিনি বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এদিকে, সকাল ৮টা থেকে গাজীপুরের গাছা থানার অধীন তারগাছ এলাকায় মুনলাইট গার্মেন্টস লিমিটেড ও এহসান গার্মেন্টসের শ্রমিকেরা আন্দোলনে নামে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।