বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
, ২৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ তাসি’, ১৩৯১ শামসী সন , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ঢাকার ধামরাইয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেড নামে একটি জুতা তৈরির কারখানার শ্রমিকরা। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানা রোড এলাকায় ঢাকাগামী লেনে ওই কারখানার কয়েকশ শ্রমিক এ অবরোধ করেন। এতে মহাসড়কে অন্তত ৩-৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, প্রতিমাসে তাদের ৭ হাজার ১০০ টাকা বেতন হিসেবে দেওয়া হয়। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই বেতনে তাদের স্বাভাবিক জীবন পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। শ্রমিকরা সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা বেতনের দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বললেও তারা দাবি মেনে নেননি। এরই জেরে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) শ্রমিকরা কারখানা সংলগ্ন মহাসড়কে অবরোধ করেন।
সারোয়ার হোসেন নামে এক শ্রমিক বলেন, ‘আমরা ৭ হাজার ১০০ টাকা করে বেতন পাই। এ নিয়ে মালিকদের কাছে দাবি জানিয়েছি। তারা মানেননি। তাই আন্দোলন করছি।’ মোহাম্মদ আলী নামে আরেক শ্রমিক বলেন, ‘হেলপারদের ১২ হাজার ৫০০ ও অপারেটরদের ১৫ হাজার ৫০০ টাকা বেতন দিতে হবে এবং ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। এই দাবিতে আমরা কারখানার সব শ্রমিকরা সড়কে নেমে আন্দোলন করছি।’
কারখানার সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম প্রোডাকশন) জামাল বসুনিয়া বলেন, ‘পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির গেজেট হলেও জুতা কারখানা শ্রমিকদের বিষয়ে গেজেট হয়নি। এরপরও শ্রমিকরা দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষ আগামী মাসেই বর্ধিত বেতন দেওয়ার কথা ভাবছে। বিষয়টি প্রক্রিয়াধীন।’
এ ব্যাপারে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন খান বলেন, ‘পোশাক কারখানায় যে ন্যূনতম বেতন দেওয়া হয়েছে; জুতা কারখানা শ্রমিকরা তা পাননি। একইভাবে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। মালিকপক্ষ বলছে, তাদের বিষয়ে তো গেজেট হয়নি। এ নিয়েই মূলত আন্দোলন। সকাল ৯টার দিকে তারা সড়ক অবরোধ করে। তবে প্রায় আধা ঘণ্টা আগে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল সচল স্বাভাবিক রয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)