স্বাস্থ্য সন্দেশ:
বেগুন খাওয়ার উপকারিতা
, ১৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ রবি’ ১৩৯১ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আমাদের প্রতিদিনের খাবারে যেসব সবজি থাকে, তার মধ্যে বেগুন অন্যতম। সহজে কাটা ও রান্না করা যায় বলে এর কদর সব জায়গায়। শুধু রান্না করাই সহজ নয়, এটি খেতেও সুস্বাদু। বেগুন দিয়ে তৈরি করা যায় নানা স্বাদের খাবার। বেগুন ভাজা, বেগুন ভর্তা, বেগুনের তরকারি- কতভাবেই না খাওয়া যায়! পুষ্টিগুণে ভরা এই সবজি। তাই আজকে জানবো বেগুন খেলে শরীরে কী উপকার ঘটে-
ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাসিয়াম এবং কপারের সমৃদ্ধ উৎস হলো বেগুন। এসব উপাদান হাড় সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ, সেইসঙ্গে হাড়ে খনিজের ঘনত্বও উন্নত করে। বিশেষ করে শিশুদের খাবারের তালিকায় নিয়মিত বেগুন রাখলে দারুণ উপকার পাবেন। তবে বেগুন থেকে যদি শিশুর শরীরে অ্যালার্জির সমস্যা হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে এই সবজি খাওয়ানো বন্ধ রাখুন।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বেগুন। কারণ বেগুনে থাকে প্রচুর ফাইবার, যা অক্ষতভাবে পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে যায়। যারা ডায়াবেটিসে ভুগছেন বা যাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে তারা নিয়মিত বেগুন রাখুন খাবারের তালিকায়। এতে অন্যান্য উপকারের পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। ফলে দূরে থাকবে ডায়াবেটিসও।
পলিফেনল বা প্রাকৃতিক উদ্ভিদ যৌগ পাওয়া যায় বেগুনে। এসব উপাদান শরীরে চিনির শোষণ কমায় এবং ইনসুলিনের নিঃসরণ বাড়ায়, এগুলো রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বেগুনের ভূমিকা তাই মূখ্য।
বেগুনে থাকে অ্যান্থোসায়ানিন নামক যৌগ। এটি অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যযুক্ত এক ধরনের রঙ্গক যা থেকে বেগুনের রং ফুটে ওঠে। এই যৌগ বিশেষভাবে উপকারী। কারণ এটি কোষের ক্ষতি থেকে রক্ষা করতে পারে। এই সবজিতে অনেক বায়োঅ্যাকটিভ যৌগ থাকে। যেগুলো ক্যান্সার কোষের সঙ্গে লড়াইয়ে সাহায্য করে। বেগুনে সোলাসোডিন র্যামনোসিল গ্লাইকোসাইডস (এসআরজি) নামক একটি যৌগ টিউমার কোষকে মেরে ফেলতে এবং নির্দিষ্ট ধরনের ক্যান্সারের পুনরাবৃত্তি কমাতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)