বিশ্ব সন্ত্রাসী ইসরাইলের বর্বরতা:
বেইত লাহিয়া আশ্রয় শিবিরে নৃশংস হামলা, শহীদ হলেন অর্ধশতাধিক ফিলিস্তিনি
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৮ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজার বেইত লাহিয়ায় ঘরবাড়ি হারা ফিলিস্তিনিরা যেখানে আশ্রয় নিয়েছিল, সেখানকার ৬টি ভবন গুঁড়িয়ে দিয়েছে বিশ্ব সন্ত্রাসী দখলদার ইসরাইল। এসব হামলায় কমপক্ষে অর্ধশতাধিক ফিলিস্তিনি শহীদ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে ‘ভয়াবহ গণহত্যা’ হিসাবে বর্ণনা করেছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে অনেকেই শিশু, নারী ও বৃদ্ধ।
আল জাজিরার মতে, ইসরাইলি বোমার আঘাত বিস্ফোরিত আগুনের কারণে উদ্ধারকর্মীরা যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়নি।
আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম গাজা থেকে বলেছেন, ‘ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো আটকে পড়া মানুষদের উদ্ধার করার চেষ্টা চলছে। তীব্র হামলার জেরে উদ্ধারকারীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি’।
তিনি আরো বলেন, ‘বেইত লাহিয়া এবং জাবালিয়াকে উত্তর গাজার দুটি প্রধান নগর কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয় এবং গাজার অন্যান্য অংশ থেকে বাস্তুচ্যুত পরিবারগুলো সেখানে আশ্রয় নিতে এসেছে। এসব বেসামরিক মানুষ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে প্রচ- আক্রমণের শিকার হয়েছে’।
গাজায় ধ্বংস্তুপের মধ্যে যে গুটিকয়েক হাসপাতাল কোনো রকম সচল রয়েছে তার মধ্যে কামাল আদওয়ান হাসপাতালেও নিষ্ঠুর হামলা চালিয়েছে ইসরাইলি সন্ত্রাসী সেনারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)