বৃহৎ কোম্পানির পৃষ্ঠপোষকতায় ক্ষতিকর তামাক উৎপাদন বাড়ছে
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০১ জুন, ২০২৪ খ্রি:, ১৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বাংলাদেশে গত পাঁচ বছরে হেক্টর প্রতি ক্ষতিকর মাদ্রক তামাক উৎপাদন প্রায় ২১ শতাংশ বেড়েছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, স্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুতর উদ্বেগ হওয়া সত্ত্বেও তামাকজাত পণ্য থেকে অধিক মুনাফার জন্য বৃহৎ তামাক কোম্পানিগুলোর পৃষ্ঠপোষকতায় তামাক উৎপাদন বাড়ছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ সালে দেশে তামাক পাতার উৎপাদন হেক্টরপ্রতি রেকর্ড করা হয় ২.০০৪ টন, ২০২২-২৩ সালে যা বেড়ে দাঁড়িয়েছে ২.৪৬ টনে। অর্থাৎ হেক্টরপ্রতি উৎপাদন বেড়েছে ২০.৫৮ শতাংশ।
তামাক উৎপাদন হারের এই বৃদ্ধি ধারাবাহিকভাবে হয়েছে। গত পাঁচ বছরে বার্ষিক উৎপাদন বেড়েছে এক থেকে ১৪ শতাংশ। এর মধ্যে কোনো বছরই উৎপাদন কমার কোনো রেকর্ড নেই।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে তামাক উৎপাদন ২০০৯-১০ সালের একর প্রতি ৫৪ হাজার টন থেকে ২০১৮-১৯ সালে ৮২ হাজার টনে উন্নীত হয়। সে হিসাবে উৎপাদন বেড়েছিল প্রায় ৫২ শতাংশ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বিশেষজ্ঞ ও কৃষকরা বলছেন, ধারাবাহিকভাবে উৎপাদন এত বৃদ্ধির কারণ হচ্ছে, তামাক কোম্পানিগুলো উচ্চ ফলনশীল জাত নিয়ে আসছে এবং তামাক উৎপাদনে উচ্চমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক দেওয়া হচ্ছে।
২০১৭ সালে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, 'তামাক গাছে প্রচুর সার ব্যবহার করতে হয়। কারণ এগুলো অন্যান্য প্রধান খাদ্য ও অর্থকরী ফসলের তুলনায় বেশি নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম শোষণ করে। এই রাসায়নিকগুলোর মধ্যে অনেকগুলোই পরিবেশ ও কৃষকের স্বাস্থ্যের জন্য এতটাই ক্ষতিকারক যে, কিছু দেশে এগুলো নিষিদ্ধ করেছে।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)