বৃষ্টি হলেই ভাড়া কয়েকগুণ বেড়ে যায় সিএনজিচালকদের!
, ০৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৩ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বৃষ্টির মধ্যে মানুষ যখন বেকায়দায় পড়েন, তখন যাত্রীরা আরও বেকায়দায় পড়েন সিএনজি ভাড়া নিয়ে। যে পথের ভাড়া ২০০-২৫০ টাকা, বৃষ্টির সময় সে পথে আদায় করা হয় ৫০০ টাকা। বাধ্য হয়ে যাত্রীদের সেই ভাড়া দিয়েই যাতায়াত করতে হয়।
বৃষ্টির দিনে বেশি ভাড়া আদায় করার কারণ জানতে চাইলে একজন সিএনজিচালক বলেন, যখন ঢাকা শহরে বৃষ্টি হয়, তখন পুরো শহরের রাস্তায় পানি জমে যায়। এমনিতেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অন্তত এক ঘণ্টা সময় লাগে। যখন জ্যাম লাগে, ওই একই জায়গায় যেতে তখন দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে।
তিনি বলেন, সিএনজি নিয়ে বের হলে সারা দিনে শুধু খরচই হয় দুই হাজার টাকা। বাসায় অন্তত কিছু টাকা নিয়ে ফিরতে হলে তিন হাজার টাকা ইনকাম করতে হয়। এক বেলার জন্য মালিককে জমা দিতে হয় ১২০০ টাকা। গ্যাস, খাবার ও অন্য খরচসহ এই খরচ দাঁড়ায় দুই হাজার টাকায়। ১২ ঘণ্টার মধ্যে অন্তত তিন ঘণ্টা সময় এদিক-সেদিকেই চলে যায়। বাকি ৯ ঘণ্টার মধ্যে তিন হাজার টাকা ইনকাম করতে হয়। আমরা সব কিছু হিসাব করে যাত্রীদের সঙ্গে কথা বলি। এমনও দিন যায়, সকাল থেকে গাড়ির কাজ করানো হয়েছে দুপুর পর্যন্ত, এর মধ্যে কোনো ইনকাম নেই। কিন্তু সন্ধ্যায় তো মালিকের কাছে ১২০০ টাকা জমা দিতে হবে। তখন তো আমাদের কিছু করার থাকে না। চাবি নিয়েছি মানেই ১২০০ টাকা জমা দিতে হবে। আমি চালাই বা না চালাই, সেটা দেখার বিষয় না মালিকের।
জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) ট্রাফিক রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার সাকিব হোসাইন বলেন, রাস্তায় যখন পানি জমে যায়, তখন কোনো যানবাহন পানির ওপর দিয়ে যেতে চায় না। কোথাও যদি পানির নিচে গর্ত থাকে, সেখানে আমরা সাইন দিয়ে দেই। কিন্তু ফিডার রোডগুলোতে দেওয়া সম্ভব হয় না। সেখানে ডিপ্লয়মেন্ট থাকে না আমাদের। কারণ ট্রাফিকের জনবল খুবই কম।
সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে সাকিব হোসাইন বলেন, আমাদের কাজ হচ্ছে অভিযোগের ভিত্তিতে কাজ করা। স্বপ্রণোদিত হয়ে আমাদের তেমন কিছু করার সুযোগ নেই। এত যানবাহনের মধ্যে, এত মানুষের মধ্যে কে কোন সমস্যা ফেস করছে সেটা তো আমরা বলতে পারব না। আমাদের কাছে যখন কেউ ভাড়া নিয়ে সরাসরি অভিযোগ করেন, তখন আমরা দেখি যে ওই গাড়ি মিটারে যাচ্ছে না কেন। কেউ মিটারে না গেলে তখন আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি। যাত্রীরা অভিযোগ না করলে আমাদের জানার সুযোগ নেই কোথায় সমস্যাটা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নাগরিক হয়েও বহাল তবিয়তে খুলনার ‘দুর্নীতিবাজ’ শিক্ষক ‘দীপক’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০৬ বছরে পদাপর্ণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে -শিক্ষামন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে -জুবাইদা রহমান
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রশাসনে বড় পরিসরে আসছে সরকারের প্রথম পদোন্নতি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র -আইজিপি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)