মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

বৃষ্টি-পানিবদ্ধতায় ব্যাপক ক্ষতির শঙ্কায় আলু চাষিরা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, সকাল ৬:৩৮
বৃষ্টি-পানিবদ্ধতায় ব্যাপক ক্ষতির শঙ্কায় আলু চাষিরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
টানা বৃষ্টিতে মুন্সীগঞ্জ জেলায় অধিকাংশ ফসলি জমিতে পানি জমাটবদ্ধ হয়ে আছে। তলিয়ে গেছে অনেক জমি। এ ছাড়া বৃষ্টির ফলে তাপমাত্রা কমে শীত অনুভূত হচ্ছে। এতে জমিতে রোপণ করা আলুর বীজ পচে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার শঙ্কা রয়েছে। যে কারণে আলু চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, নভেম্বরের মাঝামাঝি সময় আলু রোপণ শুরু হয়। এর মধ্যে ছয় উপজেলায় ১৬ হাজার হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। হেক্টরপ্রতি রোপণ করা হয় দুই হাজার কেজি বীজ আলু।
কৃষি কর্মকর্তারা বলছেন, বৃষ্টিপাত দীর্ঘমেয়াদী হলে ক্ষয়ক্ষতি বাড়বে। তবে পানি অপসারণ করা গেলে ক্ষতিরোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন।
আলু চাষিরা বলছেন, সারা দেশে আলুর দাম বৃদ্ধি পাওয়ায়, আলু চাষিরা অধিক মুনাফা লাভের আশায় এই মৌসুমে বেশি করে আলু চাষ করেছে। তবে ঘূর্ণিঝড় ও লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে কৃষকদের মাথায় হাত পড়েছে। এভাবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে রোপণ করা বীজ আলুর ৭০-৮০ শতাংশ নষ্ট হবে। এ ছাড়া অবশিষ্ট আলুতেও আশানুরূপ ফলন হবে না। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।
সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি এলাকার আলু চাষি লোকমান মিয়া জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে আলু খেতের রোপণ করা সব বীজ পচে যাবে। কারণ জমি নিচু হওয়ায় ইতিমধ্যে জমিতে পানি জমে গেছে। এই জমাটবদ্ধ পানি অপসারণের সুযোগ নেই। তাই আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। এ বছর আলুর দাম বৃদ্ধি হওয়ার কারণে অতিরিক্ত মুনাফার আশা করেছিলাম। তাই এ বছর ব্যাংক থেকে লোন নিয়ে বেশি করে আলু রোপণ করেছি। কিন্তু বৃষ্টির কারণে সেই স্বপ্ন নষ্ট হয়ে গেলো।
একই ইউনিয়নের আরেক চাষি মোস্তফা মিয়া জানান, বছরের এই সময়ে এতো বৃষ্টি হওয়ার কথা ছিল না। এমন টানা বৃষ্টির ফলে ক্ষেতের আলু নষ্ট হয়ে যাবে। সবেমাত্র কিছুদিন আগে আলুর বীজ রোপণ করেছি। এখনও বৃষ্টি থামার লক্ষণ দেখছি না। আর দ্রুত সময়ের মধ্যে ক্ষেতের পানি অপসারনের সুযোগ নেই। ফলে ক্ষেতের অনেক আলু বীজ নষ্ট হয়ে যাবে। এতে বিশাল অঙ্কের লোকসান গুনতে হবে।
মুন্সীগঞ্জ কৃষি সম্প্রাসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক সান্ত¡না রানী বলে, ৩৪ হাজার ৩৪৬ হেক্টর জমিতে রোপণের লক্ষ্যমাত্রা থাকলেও ১৬ হাজার হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে এখানকার আলু ক্ষেত্রে অনেক ক্ষতি হবে। যদি ক্ষেত থেকে বৃষ্টির পানি দ্রুত অপসারণ করা সম্ভব না হলে, ব্যাপক হারে ক্ষতি হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে