বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস
রাঙামাটি, যশোর, রাজশাহীসহ দেশের ১০ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলেছে, আগামীকাল শনিবার ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে। পরদিন রোববার খুলনা ছাড়া দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা অনেকটা কমে আসবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ জুমুয়াবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিন সন্ধ্যার পর ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন, যেসব জেলায় তাপপ্রবাহ বইছে, তা দু’একদিন নাগাদ কমে আসবে। আগামীকাল শনিবার ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের কয়েক দিন বৃষ্টিপাত বাড়তে পারে।
রোববার খুলনা ছাড়া দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।