বৃষ্টি থামবে কবে, জানাল আবহাওয়া অফিস
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর স্থল নিম্নচাপে পরিণত হওয়ার প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। যা অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ১৬ সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে। অব্যাহত বৃষ্টিতে বন্যাদুর্গত এলাকায় পানি কিছুটা বাড়লেও বড় কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই বলছে সংস্থাটি।
হঠাৎ এমন বৃষ্টির জন্য গভীর নিম্নচাপকে কারণ বলছে আবহাওয়া অধিদপ্তর। গভীর স্থল নিম্নচাপ আকারে নিম্নচাপটির অবস্থান যশোর অঞ্চলে হলেও এটি ক্রমশ ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে। নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি হবে জানিয়ে সংস্থাটি বলছে আগামীকাল সোমবার থেকে কমে আসবে বৃষ্টির পরিমাণ।
ভারী বর্ষণের প্রভাবে বন্যাদুর্গত এলাকায় পানির পরিমাণ কিছুটা বাড়লেও বন্যা পরিস্থিতির ওপর বড় কোনো প্রভাবের শঙ্কা নেই।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া বগুড়া, সিরাজগঞ্জ ও সিলেট জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।