বৃষ্টির সঙ্গে থাকতে পারে গরমের অস্বস্তি
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। দেশের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। থাকতে পারে গরমের অস্বস্তি।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরম বেশি অনুভূত হতে পারে। তবে আগামী মঙ্গলবার থেকে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তিনি জানান, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩০ মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়। সর্বোচ্চ ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুরের সৈয়দপুরে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।