বৃষ্টির অভাবে আমন নিয়ে উৎকণ্ঠায় কৃষক
আষাঢ় শেষে শ্রাবণ মাসেও বৃষ্টি নেই। প্রখর রোদে সব শুকিয়ে যাচ্ছে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বর্ষায় আমনের আবাদ হয়। তাই আমন চাষ সম্পূর্ণভাবে বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। এখন বর্ষা চলছে। অথচ বৃষ্টির দেখা নেই। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় বিপাকে পড়েছেন এই উপজেলার কৃষকরা।
অনেকে গভীর-অগভীর নলকূপ চালু করে ক্ষেতে সেচ দিয়ে হালচাষ শুরু করেছেন। এতে এবারের আমন চাষ নিয়ে উৎকণ্ঠায় আছেন কৃষকরা।
খোঁজ নিয়ে জানা যায়, বিগত বছরগুলোতে আষাঢ় মাসের শুরুতে বৃষ্টির দেখা মেলে। বৃষ্টির পানি জমিতে বেঁধে রেখে চাষাবাদ করা হতো। চারিদিকে পানি থৈ থৈ করতো। নদী-নালা, খাল-বিলে পর্যাপ্ত পানি দেখা যেত। এসব পানি দিয়ে জমিতে আমন ধানের আবাদ করা হতো। আবার কখনো লাগানোর কিছুদিনের মধ্যে ফসল ডুবে যেত।
কিন্তু এ বছর আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাসেও বৃষ্টির দেখা নেই। কাঠফাটা তপ্ত রোদে ও ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃষ্টির দিকে চেয়ে আছে মানুষসহ প্রাণীকুল। লাগানো জমিতে ধান বাঁচাতে গভীর ও অগভীর নলকূপ দিয়ে সেচ দেওয়া হচ্ছে।
নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুর গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, তীব্র রোদে আমনের ক্ষেতগুলো চৌচির হয়ে গেছে। বেশ কিছু মাঠে কৃষকেরা আমন ধান লাগাতে গভীর-অগভীর নলকূপ চালু করে সেচ দিচ্ছেন।
ওই গ্রামের কৃষক বকুল হোসেন জানান, বর্ষা মৌসুমে বৃষ্টিতে আমনের আবাদ করা হয়। এতে খরচ কম হয়। কিন্তু এবার খরায় জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, বৃষ্টির দেখা মিলছে না। এভাবে চলতে থাকলে বিঘাপ্রতি অতিরিক্ত প্রায় তিন হাজার টাকা খরচ হবে। এতে করে ধানের উৎপাদন খরচ উঠবে কি না তা বুঝতে পারছেন না তিনি।
উপজেলার কাথম, রিধইল, বিজয়ঘাট, চাকলমা, তেঘরি এলাকার অনেক কৃষকরা জানান, সাধারণত আমনের জমি প্রস্তুতের জন্য বিঘাপ্রতি ব্যয় হয় চার হাজার টাকা। কিন্তু এবার আবহাওয়া অনুকূলে না থাকায় অতিরিক্ত এক হাজার টাকা খরচ হচ্ছে। আমন ধান চাষে সেচের দরকার হয় না। বৃষ্টির পানিতেই আমন চাষ হয়ে থাকে। কিন্তু এবার বিঘাপ্রতি সেচের জন্য অতিরিক্ত এক হাজার টাকা খরচ হবে।
কাথম গ্রামের কৃষক ফেরদৌস সরদার মাঠের শুকনো জমিতে হাল চাষ দিচ্ছিলেন। তিনি বলেন, বর্ষা চলে যাচ্ছে, বৃষ্টির দেখা নাই। শুকনা জমি ঘাসে ভরে যাচ্ছে। বসে থেকে আর কী করমু! শুকনা জমিতেই হালচাষ দিচ্ছি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।