বৃষ্টিতে ভিজে চলছে বিএনপির মহাসমাবেশ, নেতারা বলছেন আল্লাহর রহমত
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হওয়ার পর বৃষ্টি নামে। তবে বৃষ্টি উপেক্ষা করেই বিএনপি নেতাকর্মীরা মহাসমাবেশে বক্তব্য দেন ও অবস্থান করেন।
এ সময় বক্তারা বলেন, বৃষ্টি আল্লাহর রহমত। গরমের কারণে সবাই কষ্ট পাচ্ছে। তাই আল্লাহর রহমত শুরু হয়েছে। শেখ হাসিনার পতনের আন্দোলনে এই বৃষ্টি কিছুই না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শেখ হাসিনা দেশের জনগণের ভোটের অধিকার, গণতন্ত্রের হত্যাকারী। এ স্বৈরাচারী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, সমাবেশে বৃষ্টির মাধ্যমে আল্লাহর রহমত শুরু হয়েছে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা বৃষ্টির মধ্যে মাঠে অবস্থান করবেন।
বিএনপি নেতা যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেন, ভোট চোর ক্ষমতায় থাকতে পারে না। জনগণের অধিকার কেড়ে নিয়েছে। নতুন প্রজন্মের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।