বীজতলা, আলু ও রবিশস্য নিয়ে মহা দুশ্চিন্তাগ্রস্থ কৃষক
রবিশস্য ও বীজতলা নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ কৃষককে রক্ষা করতে সরকারের পক্ষ থেকে সক্রিয় সহযোগিতা নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯১ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
ঘন কুয়াশা আর তীব্র শৈত্যপ্রবাহে বোরো ধানের বীজতলায় কোল্ড ইনজুরিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। ফলে বোরো ধান আবাদ করতে চারা নিয়ে শঙ্কিত কৃষকরা।
তীব্র শীত ও কুয়াশার কারণে সৃষ্ট কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে পচে নষ্ট হচ্ছে নাবি বীজতলার চারা। এতে বোরো আবাদে চারা সংকটের আশঙ্কা করছেন চাষিরা।
প্রতিকূল আবহাওয়ার কারণে বীজতলা নষ্ট হতে বসেছে। বীজতলার চারা হলুদ ও ফ্যাকাসে রঙ ধারণ করেছে এবং কিছু কিছু চারাগাছ শীতের প্রকোপে মারা গেছে। কনকনে ঠান্ডার কারণে ব্যাহত হচ্ছে বোরচারা রোপণে ক্ষেত প্রস্তুতের কাজ।
কৃষকরা চারা রক্ষায় কোথাও বীজতলায় ছাই ছিটিয়ে, কোথাও ওষুধ ছিটিয়ে চারা রক্ষার চেষ্টা করছেন। জমিতে চারা রোপণের আগেই শীত ও কুয়াশায় বীজতলা নষ্ট হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
গত এক সপ্তাহে গড় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস।
১০ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা বীজতলার জন্য ক্ষতিকর।
বীজতলার পাশাপাশি আলুর ক্ষেত নিয়ে কৃষকদের চিন্তা বাড়ছে। এর মধ্যে আলু ক্ষেতে দেখা দিয়েছে যেমন পচন রোগ বা লেটব্লাইট তেমনি বোরো আবাদের বীজতলা আক্রান্ত হচ্ছে কোল্ড ইনজুরিতে।
কৃষি বিভাগ বলছে, এই মুহূর্তে বড় ধরনের কোন ক্ষতির সম্ভাবনা কম থাকলেও আবহাওয়ার এই পরিস্থিতি যদি দীর্ঘ হয় তাহলে ক্ষতির পরিমান বাড়বে।
বলার অপেক্ষা রাখে না কৃষক বাঁচলে দেশ বাঁচবে অর্থাৎ বাংলার প্রত্যেক মানুষ সুখ-শান্তিতে বাঁচতে পারব ইনশাআল্লাহ। এ কথা সত্য জেনেও আমরা কৃষককে তার ন্যায্য পাওনাটা থেকে বঞ্চিত করছি। কৃষক উৎপাদিত পণ্য থেকে ন্যায্যমূল্য পাচ্ছেন না। উৎপাদন করতে নানা সমস্যার মুখে পড়তে হয়। এখন শীতকালে ঘন কুয়াশা ও শীতে বিপর্যস্ত সারাদেশ।
এর প্রভাবে রবিশস্য এবং বোরোর বীজতলা পড়েছে ক্ষতির মুখে। ব্যাহত হচ্ছে বোরো রোপণ কার্যক্রম। হঠাৎ করে ঘন কুয়াশা এবং শীতে হলুদ ও ফ্যাকাসে হয়ে গেছে। অনেক বীজতলা মৃতপ্রায় অবস্থায় আছে। বীজতলা নষ্ট হলে বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে।
কৃষি উৎপাদননির্ভরে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। অথচ কৃষকের দুরবস্থা যেন দিন দিন বাড়ছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, বিক্ষিপ্তভাবে দুই-একদিন ঘন কুয়াশা পড়লেও সমস্যা নেই। কিন্তু টানা কয়েকদিন ধরে কুয়াশা থাকলে ফসলের ক্ষতির শঙ্কা রয়েছে, বিশেষ করে আলু, তৈলবীজ, ডাল প্রভৃতি রবি ফসলের।
কুয়াশাযুক্ত পরিবেশে ফসলে সংক্রমণ ছড়ায় বেশি। এ থেকে রক্ষা পেতে কীটনাশক ও ছত্রাকনাশক রাসায়নিক ব্যবহারের আহ্বান তাদের। এই সময় রোগ প্রতিরোধের জন্য তাদের সহায়তা প্রদান করতে হবে। সরকারের পক্ষ থেকে কি সে সহায়তা পর্যাপ্ত পরিমাণ নেওয়া হচ্ছে?
এমনিতেই প্রতিবছর লোকসানে লোকসানে কৃষিতেই আস্থা হারিয়ে ফেলছে দেশের কৃষককুল। হাড়ভাঙা পরিশ্রম করে ফসল ফলানোর পরও ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। এর অন্যতম কারণ হলো, ধান বিক্রি করে উৎপাদন খরচ ওঠানোই তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
এর পেছনে সরকারের সঠিক পরিকল্পনার অভাব ও মধ্যস্বত্ব¡ভোগীদের দৌরাত্ম্যের কারণই দায়ী। ফলে ক্ষতির মুখে পড়ছেন প্রান্তিক চাষিরা।
এতে কৃষি খাত সংশ্লিষ্টদের ঝুঁকিতে পড়ার আশঙ্কা প্রবল হয়ে উঠবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অবদান, উৎপাদিত ধানের প্রকৃত মূল্য নিশ্চিত করতে হবে।
কৃষকদের দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। কৃষককে বাঁচাতে হলে সরকারের সুদৃষ্টির বিকল্প নেই। এখন শৈত্যপ্রবাহ এবং শীতে বীজতলা ও রবিশস্যের ক্ষয়ক্ষতি যেন না হয়, এ জন্য সার্বিক সমন্বিত ব্যবস্থা নিতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো! মহিমান্বিত আশূরা শরীফ! পবিত্র আশূরা শরীফ উনার আমল ইহকালীন ও পরকালীন সব সমস্যার সমাধানে মহানিয়ামত। অথচ রাষ্ট্রযন্ত্র তথা সরকার এবং মিডিয়া যুগপৎভাবে সে সম্পর্কে একান্তই বেখবর। ৯৮ ভাগ মুসলমানের দেশে পবিত্র আশুরা শরীফ পালনে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা আবশ্যক।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত ৮ মুহররমুল হারাম শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফদ্বালুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই মুহররমুল হারাম শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












