বিয়েতেও ব্যয়ের কশাঘাত : ফির দ্বিগুণ রাজস্ব চায় সরকার
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯২ শামসী সন , ১৪ জুলাই, ২০২৪ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিয়ের ভাবনায় সবার আগে আসে খরচের খড়গ। এই খরচ শুধু বর-কনের সাজের জন্য চড়া শুল্কের পণ্যে সীমাবদ্ধ নেই। এখন আপ্যায়নের ব্যয় যেমন বেড়েছে, তেমনি আপ্যায়নের হলভাড়ায় ব্যক্তিগত আয়ের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা আছে। এতেই শেষ নয়, বিয়ে করতে সামাজিকতা রক্ষার নামে বড় অঙ্কের দেনমোহর নিয়ে চলে দরবার।
বিয়েতে ব্যয়ের কশাঘাতএই দেনমোহর ধার্য হলেই করা হয় বিয়ের নিবন্ধন। নিবন্ধন ছাড়া করলে ঘটতে পারে বিপত্তি। তাই প্রায় সবাই বিয়ের দেনমোহরের ওপর নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন সারছেন। এই ফি থেকে আয় দ্বিগুণ বাড়াতে চায় সরকার।
ফলে সব মিলিয়ে বিয়েতে ব্যয়ের কশাঘাত চলছে।
বিয়ে ও তালাক নিবন্ধনের ফি নির্ধারণের পর থেকে কয়েক দফা বাড়িয়েছে সরকার। সর্বশেষ ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন (বিধিমালা), ২০০৯’ সংশোধন করে ২০২২ সালের ২১ ডিসেম্বর ফি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, এখন একজন নিকাহ রেজিস্ট্রার পাঁচ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি এক হাজার টাকা দেনমোহর বা এর অংশবিশেষের জন্য ১৪ টাকা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করেন। এর আগে চার লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি এক হাজার টাকা দেনমোহর বা এর অংশবিশেষের জন্য ১২ টাকা ৫০ পয়সা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারতেন কাজি।
বিধিমালা অনুযায়ী, দেনমোহরের পরিমাণ পাঁচ লাখ টাকার বেশি হলে এর পরের প্রতি এক লাখ টাকা দেনমোহর বা এর অংশবিশেষের জন্য ১০০ টাকা বিবাহ নিবন্ধন ফি আদায় করা হয়। তবে দেনমোহরের পরিমাণ যা-ই হোক না কেন, ফি ২০০ টাকার কম হবে না। তালাক নিবন্ধনের ফি এখন এক হাজার টাকা, যা আগে ৫০০ টাকা ছিল।
এখন থেকে বিয়ের জন্য কমিউনিটি সেন্টার বা পার্টি সেন্টার ভাড়া নিতে লাগবে আয়কর রিটার্ন জমার রসিদ। অর্থাৎ বিয়ের আয়োজনেও যোগ হচ্ছে নতুন খরচ। এখন থেকে বার্ষিক আয়কর রিটার্ন জমার রসিদ ছাড়া মিলনায়তন ভাড়া করা যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)