বিসিএস : পুনর্বিবেচনার আবেদন নিয়ে সচিবালয়ে প্রার্থীরা
, ৫রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৬ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২১ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পুনর্বিবেচনার আবেদন জমা দিতে সচিবালয়ের সামনে জড়ো হয়েছিলো ৪৩তম বিসিএসে বাদ পড়া দুই শতাধিক চাকরি প্রার্থী। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল থেকেই সচিবালয়ে সামনে বাদ পড়ার কারণ জানতে চাওয়ার পাশাপাশি নিজেদের অবস্থান স্পষ্ট করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন জমার প্রস্তুতি নিয়ে আসেন তারা। বাদ পড়াদের একজন বলেন, আমাদের অন্যায় কী সেটা আমরা এখনও জানি না। জনপ্রশাসন মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী, আজকে আমরা বাদপড়ারা আবেদন জমা দিতে এসেছি। আমরা কোনো রাষ্ট্র বিরোধী কর্মকা-ের সঙ্গে জড়িত নই। কোন ক্রাইটেরিয়ায় আমাদেরকে বাদ দেয়া হয়েছে, সেটা স্পষ্ট বলতে হবে। অন্যথায় আগামী ৬ই জানুয়ারি মধ্যে আমাদেরকে ৪৩তম বিসিএসের চাকরির প্রজ্ঞাপনের অন্তর্ভুক্ত করতে হবে এবং ১৫ তারিখে অন্য সবার সাথে আমাদেরও নিয়োগ চূড়ান্ত করতে হবে।
এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ১৬৩ জনকে নিয়োগ দিতে সুপারিশ করেছিল পিএসসি। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিতির কারণে ৪০ জনকে এবং গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আরও ৫৯ জনকে বাদ রেখে গত ১৫ অক্টোবর প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, পরে এ নিয়োগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় গোয়েন্দা সংস্থার মাধ্যমে ফের ‘প্রাক-চরিত্র’ যাচাই করা হয়। তাতে ‘বিরূপ মন্তব্য’ আসায় ২২৭ জনকে এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনকে বাদ রেখে ১,৮৯৬ জনকে নিয়োগে ৩০শে ডিসেম্বর ফের প্রজ্ঞাপন জারি করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)