বিশ্বে ৩৭ কোটি নারী-শিশু সম্ভ্রমহরণ ও অশ্লীল নির্যাতনের শিকার
, ১১ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বর্তমানে বিশ্বে ১৮ বছর বয়সের আগেই সম্ভ্রমহরণ ও অশ্লীল নির্যাতনের শিকার হয়েছে ৩৭ কোটি নারী ও মেয়ে শিশু। গড়ে এই সংখ্যা প্রতি ৮ জনে একজন। গত বুধবার (৯ অক্টোবর) জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এতে ওঠে এসেছে পুরুষ ও ছেলে শিশুর অশ্লীল নির্যাতনের চাঞ্চল্যকর তথ্যও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
অশ্লীল নির্যাতন নিয়ে এই প্রথম একটি বৈশ্বিক সমীক্ষা করেছে ইউনিসেফ। তাদের প্রতিবেদনে সরাসরি শারীরিকভাবে নির্যাতনের শিকার হওয়ার বাইরে ৬৫ কোটি বা প্রতি পাঁচজনে একজন নারী ও মেয়ে শিশু অনলাইন বা মৌখিক অপব্যবহারের মতো অশ্লীল সহিংসতার শিকার হওয়ার তথ্য ওঠে এসেছে।
এই ধরনের নির্যাতনে প্রধানত নারী ও মেয়ে শিশুদের কথা উঠে আসলেও আড়ালে রয়ে যায় পুরুষ বা ছেলে শিশুর নির্যাতনের কথা। ইউনিসেফ বলছে, অশ্লীল নির্যাতনে নারী ও মেয়ে শিশুরা যখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তখন শৈশবে সম্ভ্রমহরণ বা অশ্লীল নির্যাতনের শিকার হয়েছে প্রতি ১১ জনের মধ্যে একজন পুরুষ ও ছেলে শিশু। বিশ্বে এই নির্যাতনের শিকার ২৪ থেকে ৩১ কোটি পুরুষ ও ছেলে শিশুর রয়েছে।
ইউনিসেফের তথ্যে দেখা গেছে, মধ্য ও দক্ষিণ এশিয়ায় আনুমানিক ৭ কোটি ৩০ লাখ বা ৯ শতাংশ নারী ও মেয়ে শিশু এই নির্যাতনের শিকার হয়েছে। ইউরোপ ও উত্তর আমেরিকায় অশ্লীল নির্যাতনের শিকার হয়েছে ৬ কোটি ৮০ লাখ বা ১৪ শতাংশ, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ানে ৪ কোটি ৫০ লাখ বা ১৮ শতাংশ, এবং উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় ২ কোটি ৯০ লাখ বা ১৫ শতাংশ।
ইউনিসেফ বলেছে, বয়ঃসন্ধিকালে অধিকাংশ অশ্লীল সহিংসতার ঘটনা ঘটে থাকে, বিশেষ করে ১৪ থেকে ১৭ বছর বয়সীদের সঙ্গে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)