বিশ্বে যত টাকা আছে, গুগলকে তার চেয়ে বেশি জরিমানা করলো রাশিয়া
গুগলকে বিস্ময়করভাবে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। গত বুধবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে যত টাকা আছে, সব একসঙ্গে করা হলেও এই পরিমাণ অর্থ হবে না।
জানা গেছে, গুগলের মালিকানাধীন ইউটিউবে ১৭টি রাশিয়ান টেলিভিশন চ্যানেলের অ্যাকাউন্ট আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করে দেয়ায় অস্বাভাবিক জরিমানার মুখে পড়েছে সংস্থাটি। নিষেধাজ্ঞার কবলে পড়া ক্রেমলিনপন্থী চ্যানেলগুলোর মধ্যে রাশিয়া-ওয়ান এবং রাশিয়া টুডে উপস্থাপক ও পুতিনের মুখপাত্র সিমোনিয়ানের প্ল্যাটফর্মও রয়েছে।
রাশিয়ান সংবাদমাধ্যম আরবিসির তথ্য অনুযায়ী, জরিমানার পরিমাণ ২০২০ সাল থেকে প্রতি সপ্তাহেই দ্বিগুণ হয়েছে। বর্তমানে জরিমানার পরিমাণ হয়েছে ২০,০০০,০০০,০০০,০০০,০০০, ০০০,০০০,০০০,০০০,০০০,০০০ ডলারের সমান।
ডেইলি মেইল জানিয়েছে, প্রযুক্তি জায়ান্ট গুগলের বর্তমান বাজার মূল্য প্রায় ২ ট্রিলিয়ন ডলার। তবে এই মূল্য জরিমানার অর্থের কাছে কিছুই না। ফলে রাশিয়ার আদালতে নির্ধারণ করা জরিমানা প্রদান করা তো দূরের কথা, এটা চিন্তা করারও কোনো উপায় নেই।
এদিকে বিশ্বব্যাংকের ধারণা অনুযায়ী, বর্তমানে বিশ্ব অর্থনীতির আকার প্রায় ১০০ ট্রিলিয়ন ডলার। বিশ্বের মোট অর্থকে তাই সংখ্যায় লিখলে ১০০-এর পরে আরও ১২টি শূন্য যোগ করতে হয়। এই হিসেবে বিশ্বের মোট অর্থের সঙ্গে আরও ২০টি শূন্য যোগ করা হলে সংখ্যাটি জরিমানার অর্থের কাছাকাছি পৌঁছাবে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।