বিশ্বের ‘সবচেয়ে হালকা’ বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করেছে আইআইটি
, ০৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২১ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৬ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বের ‘সবচেয়ে হালকা’ বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা ইনস্টিটিউটের (আইআইটি)। প্রতিষ্ঠানটির গবেষকরা এমন বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করেছে যাকে বিশ্বের সবচেয়ে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট বলা হচ্ছে এবং সেটি একে-সিরিজ রাইফেল থেকে ছোড়া আটটি বুলেটকে প্রতিরোধ করতে সক্ষম।
এনডিটিভি জানিয়েছে, এই জ্যাকেটের ওজন ৮.২ কেজি, যা ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত আগের বুলেটপ্রুফ জ্যাকেটের চেয়ে ২ কেজি ওজন কম। ভারতীয় সেনাবাহিনীর এখন ব্যবহৃত বুলেটপ্রুফ জ্যাকেটের ওজন সাড়ে ১০ কেজি।
এছাড়া আরেক ধরনের বুলেটপ্রুফ জ্যাকেট রয়েছে যেটি নির্দিষ্ট স্নাইপার রাইফেল থেকে ছোড়া ছয়টি গুলি প্রতিরোধ করতে পারে। এর ওজন সাড়ে ৯ কেজি।
আইআইটির অধ্যাপক বলেছে, “জ্যাকেটগুলো প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সহযোগিতায় তৈরি করা হয়েছে। এর জন্য সময় লেগে গেছে প্রায় ১৫ বছর। ২০০৮ সালে সেনাবাহিনীর এক মেজর আমাদেরকে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট তৈরির অনুরোধ জানিয়েছিলো। ওই সময়ে তারা যে জ্যাকেট ব্যবহার করছিলেন তৈরির প্রাথমিক উপাদান ছিল লোহা, ওজন ছিল ২২-২৫ কেজি।
সে বলেছে, “দায়িত্বপালনকালে গুলিতে মারা যাওয়া সেই মেজর একসময় জ্যাকেটগুলোর ওজন কমানোর ওপর গুরুত্ব দিয়েছিলো, যাতে সৈন্যরা সম্মুখভাগে কার্যকরভাবে কাজ করতে পারে।”
সে আরও বলেছে, নতুন জ্যাকেটগুলো পলিমার ও সিরামিক মেটেরিয়াল দিয়ে তৈরি। জ্যাকেট নিয়ে তাদের গবেষণা এতটাই বিস্তৃত ছিল যে ২৫ জন এমটেক এবং ১২ জন পিএইচডি শিক্ষার্থী সেগুলোর বিভিন্ন দিক নিয়ে গবেষণা করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)