বিশ্বের সর্বোচ্চ মিনার ও তৃতীয় বৃহত্তম নান্দনিক মসজিদ
, ২৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০১ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৭ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আলজেরিয়ায় সম্মানিত ইসলামের প্রচার ও প্রসার শুরু হয় ৪৯ হিজরী মুতাবিক ৬৭০ খ্রি: সনে। তখন মুসলিম বিশ্ব পরিচালিত হতো বৃহত্তর সিরিয়া অঞ্চলে অধিষ্ঠিত উমাইয়া বংশের মাধ্যমে। সেই আমল থেকেই আলজেরিয়ায় বিভিন্ন মসজিদ নির্মাণ শুরু হয়। তবে অতিসম্প্রতি আলজেরিয়া মুসলিম বিশ্ব তথা সমগ্র বিশ্বের নজর কাড়ে একটি অত্যাধুনিক মসজিদ কেন্দ্র করে।
বিগত ১৪৪৫ হিজরী সনের পবিত্র রমাদ্বান মাস শুরুর আগে (২৬ ফেব্রুয়ারি) আলজেরিয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় ও বিশ্বের সবচেয়ে উঁচু মিনারবিশিষ্ট মসজিদ। স্থানীয়ভাবে মসজিদটির নাম জমা এল জাজির মসজিদ। আলজেরিয়ার রাজধানী ও দেশের সবচেয়ে বড় শহর হিসেবে পরিচিত আলজিয়ার্সে ২০১২ সালের ১৬ আগস্ট মসজিদটি নির্মাণকাজ উদ্বোধন করেন তৎকালীন প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকা। দুই যুগ ধরে দেশ শাসন করা এই প্রেসিডেন্ট দেশের জন্য তার অবদান স্মরণীয় করে রাখার প্রয়াসে এমন একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন।
জার্মানের দুটি স্থাপত্য ও প্রকৌশলী কোম্পানির দ্বারা তৈরিকৃত নকশায় মসজিদ নির্মাণের দায়িত্ব পায় চীনের চায়না স্টেট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং। ৭ হাজার স্থানীয় শ্রমিক ও ১০ হাজার চীনা শ্রমিক, কারিগর ও প্রকৌশলী ৭ বছর পরিশ্রম করে এ মসজিদ নির্মাণ করে। ২০১৯ সালে মুসল্লিদের নামায আদায় ও পর্যটকদের পরিদর্শনের জন্য মসজিদটির একটি বড় অংশ খুলে দেওয়া হয়। তৎকালীন বাজারমূল্যে ২ দুই বিলিয়ন ডলারের এ মসজিদ নির্মাণকাজ তত্ত্বাবধান করে ফ্রান্সের প্রকৌশলী পরামর্শের প্রতিষ্ঠান সেকোটেক।
প্রায় ২৮ হেক্টর (৬৯ একর) জমির ওপর নির্মিত হয় চারকোনা এ মসজিদ কমপ্লেক্স। বেশ কিছু বৈশিষ্ট্য মসজিদটিকে আলোচনার শীর্ষে স্থান করে দিয়েছে। মসজিদের মূল যে অংশটা অর্থাৎ নামায কক্ষের আয়তন ২০ হাজার স্কয়ার মিটার বা ২ লাখ ২০ হাজার স্কয়ার ফুট, যেখানে ১ লাখ ২০ হাজার মুসল্লি একসঙ্গে নামায আদায় করতে পারেন। তার ওপরে গম্বুজের ব্যাসার্ধ ৫০ মিটার (১৬০ ফুট), যার চূড়ার উচ্চতা ৭০ মিটার (২৩০ ফুট)। সার্বিক বিচারে মক্কা শরীফের মসজিদ আল হারাম এবং মদীনা শরীফের মসজিদ আল নববী শরীফের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের স্বীকৃতি পেয়েছে এ মসজিদটি। আবার সুউচ্চ মিনারের কারণে বিশ্বের সর্বোচ্চ মিনার তথা সর্বোচ্চ মসজিদেরও দাবিদার এ জমা এল জাজির মসজিদ। এই মিনারের উচ্চতা ২৬৫ মিটার (৮৬৯ ফুট), যেখানে রয়েছে ৩৭ তলা ফ্লোর। এ মিনারটি ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় এবং প্রাকৃতিকভাবে ক্ষয় প্রতিরোধক বলে দাবি নির্মাণ সংশ্লিষ্টদের।
মসজিদে রয়েছে অষ্টভুজাকার ৬১৮টি কলাম। মসজিদজুড়ে লেজার কাট করে খোদাইকৃত কুরআন শরীফের আয়াত শরীফ পাশাপাশি রাখলে তা ৬ কিলোমিটার অতিক্রম করবে। অন্যদিকে প্রায় ৯০ লাখ বই রয়েছে মসজিদের পাঠাগারে। বাইরের পার্কিং এরিয়ায় একসঙ্গে সাত সহস্রাধিক গাড়ি রাখা যায়।
অনেক আশা নিয়ে মসজিদে পরিকল্পনা ও নির্মাণকাজের উদ্বোধন করলেও আলজেরিয়ার দুই যুগের শাসক প্রেসিডেন্ট আবদুল আজিজ ২০১৯ সালে গণআন্দোলন ও সামরিক বাহিনীর চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তবে তার স্বপ্নের মসজিদ ও মিনার বেঁচে আছে মাথা উঁচু করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেনশন পেতে চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












