বিশ্বের সবচেয়ে ভয়ানক মিসাইল রাশিয়ার ‘সারমাট ২’
, ১৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ রবি’ ১৩৯১ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
শত্রুদের রুখতে এবার সারমাটকে ব্যবহার করতে চলেছে রাশিয়া। গত জুমুয়াবার থেকে সেদেশের তরফে জানানো হয়, এখন থেকে যুদ্ধের কাজে ব্যবহৃত হবে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন সারমাট ক্ষেপণাস্ত্র। এই ইন্টার কন্টিনেটাল ব্যালিস্টিক মিসাইলটিকে বিশ্বের অন্যতম ভয়ংকর অস্ত্র হিসাবে মনে করা হয়। সারমাট ক্ষেপণাস্ত্রকে ‘শয়তান ২’ বলেও অভিহিত করেছে বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত এই মিসাইল সম্পর্কে বলতে গিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলো, রাশিয়ার শত্রুরা এবার দু’বার ভাববে। নতুন এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা ঘোষণা করে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান ইউরি বরিসভ। সে জানায়, কৌশলগত অবস্থানে পাঠিয়ে দেয়া হয়েছে এই শক্তিশালী মিসাইল। যে কোনও সময়ে আঘাত হানতে প্রস্তুত আছে সারমাট। প্রসঙ্গত, ২০১৮ সালে এই শক্তিশালী মিসাইল তৈরির কথা ঘোষণা করেছিলো রুশ প্রেসিডেন্ট পুতিন।
প্রায় ২০০টন ওজনের এই মিসাইলটি আমেরিকার মতো দূর দেশের যেকোনও এলাকায় আঘাত করতে সক্ষম। এছাড়াও একসঙ্গে একাধিক পরমাণু অস্ত্র বহন করার ক্ষমতা রাখে এই শয়তান। তবে এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, চট করে কোনও অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমে ধরা পড়ে না। ফলে যে এলাকা লক্ষ্য করে এই মিসাইলটি ছোঁড়া হবে, সেখানকার প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বুঝে ওঠার আগেই আঘাত হানবে রাশিয়ার শয়তান।
প্রসঙ্গত, সোভিয়েত ইউনিয়নের সময় থেকে সারমাট ক্ষেপণাস্ত্র ব্যবহার করত রাশিয়া। তবে দীর্ঘদিন ধরেই আরও উন্নত ও শক্তিশালী মিসাইল তৈরির লক্ষ্য ছিল তাদের। উল্লেখ্য, ন্যাটোর বিশেষজ্ঞরাই রুশ মিসাইলগুলির নাম রেখেছেন শয়তান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধী ট্রাম্প ইরানের সামরিক শক্তির ভয়ে শান্তির কথা বলছে -আনসারুল্লাহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির আকাশে ৩ কোটি ডলারের মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসকে নিরস্ত্র করার ষড়যন্ত্র শুরু থেকেই ব্যর্থ হয়েছে : আইআরজিসি
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত সীমান্তে উন্নত প্রযুক্তির কামান মোতায়েন করছে পাকিস্তান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ. কোরিয়ায় শত বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যেকোনো হুমকি প্রতিহত করা হবে - ইরাক
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আসিয়ানের সদস্য হতে পারছে না বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ইসরায়েলি হামলায় শহীদ আট
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)