বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন বিক্রিয়ার চুল্লি চালু
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন বিক্রিয়ার চুল্লি উদ্বোধন করেছে জাপান। গত জুমুয়াবার দেশর রাজধানী টোকিওর উত্তরে অবস্থিত নাকা শহরে এই চুল্লি বা রিয়্যাক্টরটি চালু করা হয়। এই নিউক্লিয়ার রিয়্যাক্টরটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। সফল হলে তা ভবিষ্যতে শক্তির চাহিদা পূরণের নিরাপদ উপায়ের দিকে এগিয়ে নিয়ে বলে প্রত্যাশা বিজ্ঞানীদের।
বিজ্ঞান বিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স অ্যালার্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই পারমাণবিক চুল্লিটির নাম জেটি-৬০ এসএ। মূলত ফিউশন বিক্রিয়ার মাধ্যমে নিরাপদে কার্বনমুক্ত উপায়ে প্রয়োজনীয় শক্তির চাহিদা নিশ্চিত করা সম্ভব কিনা তা যাচাই করতেই এই পারমাণবিক চুল্লি চালু করা হয়েছে।
বর্তমানে সাধারণত পারমাণবিক চুল্লিতে শক্তি উৎপাদনের জন্য নিউক্লিয়ার ফিশন বিক্রিয় ব্যবহার করা হয়। যেখানে, কোনো মৌলের অতি বৃহৎ নিউক্লিয়াসকে (যেমন ইউরেনিয়াম ২৩৫ ও প্লুটোনিয়াম ২৯) উচ্চ গতিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে দুটি প্রায় কাছাকাছি ভরবিশিষ্ট নিউক্লিয়াসে বিভক্ত হয়ে দুটি ভিন্ন মৌল উৎপন্ন কর। এই প্রক্রিয়াকে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বলা হয়। এ বিক্রিয়ায় বিপুল শক্তি নির্গত হয়।
বিপরীতে অত্যধিক উচ্চ তাপমাত্রায় দুটি ক্ষুদ্র পরমাণুর নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসযুক্ত ভিন্ন মৌল তৈরি করে এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া বলে। একে থার্মোনিউক্লিয়ার বিক্রিয়াও বলা হয়। সূর্য ও অন্যান্য নক্ষত্রে শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া। হাইড্রোজেন বোমার ভিত্তি হচ্ছে এ ধরনের নিউক্লিয় ফিউশন বিক্রিয়া।
সায়েন্স অ্যালার্টের প্রতিবেদনে চুল্লিটির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, এই চুল্লিটির উচ্চতা প্রায় ৬ তলা। এই চুল্লিটিতে চাকার রাবারের টিউবের মতো একটি ‘টোকম্যাক’ যন্ত্র রয়েছে। এই যন্ত্রটির কাজ হলো চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে প্লাজমাকে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে আটকে রাখা। এ টোকম্যাক যন্ত্রটি সর্বোচ্চ ২০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত প্লাজমা থাকতে পারে।
এই প্রকল্পটি পরিচালনা করছে ইউরোপীয় ইউনিয়ন ও জাপান। তবে এর চেয়েও একটি বড় রিয়্যাক্টর স্থাপনের কাজ চলছে ফ্রান্সে। যাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিয়্যাক্টর বা আইটিইআর। উভয় চুল্লির চূড়ান্ত লক্ষ্য হলো হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসকে তুলনামূলক ভারী পরমাণু হিলিয়ামের সঙ্গে সংযুক্ত করা। যার ফলে বিপুল পরিমাণ আলো ও তাপ শক্তি নির্গত হবে।
এই প্রকল্পের সঙ্গে জড়িত গবেষক ও প্রকল্পের ডেপুটি লিডার স্যাম ডেভিস বলেছে, এই যন্ত্রটি আমাদের ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি অর্জনের খুব কাছাকাছি পৌঁছে দেবে। সে আরও বলেছে, ‘এই প্রকল্প ইউরোপ ও জাপানের ৫ শতাধিক বিজ্ঞানী ও প্রকৌশলী এবং ৭০ টিরও বেশি কোম্পানির মধ্যে সহযোগিতার ফলাফল।’
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।