বিশ্বের কাছে ভারতকে একঘরে করবে পাকিস্তান
, ২৭ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
পেহেলগামে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এর জবাবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নয়াদিল্লির এই একতরফা পদক্ষেপ তাদের আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দেবে।
গত জুমুয়াবার জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে বিলাওয়াল বলেন, “যুদ্ধের সময়ও সিন্ধু চুক্তির মতো গুরুত্বপূর্ণ চুক্তি স্থগিত করা হয়নি। ভারত বর্তমানে যে পদক্ষেপ নিচ্ছে তা নজিরবিহীন। তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তরিক নয়; বরং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য পরিস্থিতি কাজে লাগাচ্ছে।”
বিলাওয়াল বলেন, ভারতের এককভাবে সিন্ধু চুক্তি স্থগিতের কোনো অধিকার নেই। চুক্তিটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থা এতে সংশ্লিষ্ট। তিনি সতর্ক করে বলেন, “পানি অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা দায়িত্বজ্ঞানহীন এবং অনৈতিক। এতে ভবিষ্যৎ প্রজন্ম সংঘাতের চক্রে আবদ্ধ হয়ে পড়বে।”
ভারতের কাশ্মীর নীতির সমালোচনা করে বিলাওয়াল বলেন, “৩৭০ অনুচ্ছেদ বাতিল কোনো সন্ত্রাসবিরোধী পদক্ষেপ ছিলো না, বরং এটি রাজনৈতিক নিপীড়নের অংশ। নয়াদিল্লি কাশ্মীরে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা এড়াতে পাকিস্তানকে দোষারোপ করছে এবং প্রতিরোধ আন্দোলনকে সন্ত্রাসের সঙ্গে গুলিয়ে দিতে চাইছে। তবে বিশ্ব সম্প্রদায় এখন ভারতের এই কৌশল বুঝতে পারছে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের বসতি পরিকল্পনায় মালয়েশিয়ার ক্ষোভ
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদারদের বসতি সম্প্রসারণ বন্ধের দাবি যুক্তরাজ্যের
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












