বিশ্বব্যাংকের সাথে ২৪,১১১ কোটি টাকার ঋণ চুক্তি
, ০৩ মে, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
প্রধনমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের উপস্থিতিতে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে ২২৫.৩৪৫ কোটি মার্কিন ডলারের পাঁচটি চুক্তি সই হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এ অর্থায়ন চুক্তিগুলোতে স্বাক্ষর করেন।
বর্তমান বাজার মূল্যে প্রতি ডলার ১০৭ টাকা হলে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৪ হাজার ১১১ কোটি ৩৮ লাখ টাকা।
প্রতিবেশী দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাড়াতে মিলবে ৭৫.৩ কোটি ডলার: দেশের তিন স্থলবন্দর যশোরের বেনাপোল, সাতক্ষীরার ভোমরা ও লালমনিরহাটের বুড়িমারীর অবকাঠামো উন্নয়নের এ প্রকল্পে মোট ব্যয়ের ৭৫.৩ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক।
বন্যাঝুঁকি কমাতে দেবে ৫০ কোটি ডলার: জানুয়ারি ২০২৩ থেকে জুন ২০২৮ মেয়াদে ১৪টি জেলার ৭৮টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। নদীতীরবাসী ও আকস্মিক বন্যাকবলিত এলাকার জনগোষ্ঠীর বন্যার ঝুঁকি কমানো এবং দুর্যোগ প্রস্তুতি ও সাড়া প্রদানে সক্ষমতা বাড়ানো প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
পরিবেশ ব্যবস্থাপনার উন্নয়নে ২৫ কোটি ডলার: প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে দূষণ সমস্যা মোকাবিলা করা যাবে। বৃহত্তর ঢাকা ও এর বাইরে বসবাসকারী দুই কোটির বেশি মানুষ উপকৃত হবে প্রকল্পের মাধ্যমে।
জিসিআরডি ফান্ড থেকে ৫০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ: গ্রিন ক্লাইমেট রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট ক্রেডিট (জিসিআরডি) শীর্ষক প্রোগ্রামের এই কর্মসূচির মূল লক্ষ্য সবুজ ও পানিবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশ সরকারকে সহায়তা দেওয়া। অর্থ বিভাগ এ কার্যক্রমটির জন্য প্রধান বাস্তবায়নকারী সংস্থা।
স্মার্ট পিকেএসএফ গঠনে মিলবে ২৫ কোটি ডলার: সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলেন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের প্রধান উদ্দেশ্য পানিবায়ু সহিষ্ণু ও অন্তর্ভুক্তিমূলক ক্ষুদ্র ব্যবসা কার্যক্রম প্রসারের লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা পালন করা। পল্লী কর্ম সহায়ক সংস্থা (পিকেএসএফ) কর্তৃক প্রকল্পটি ২০২৩ থেকে ২০২৮ মেয়াদে বাস্তবায়ন করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












