মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

বিশুদ্ধ পানি পরিবহনের নামে কাভার্ডভ্যানে অস্ত্র-গুলি-ইয়াবা পাচার

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ৩:০৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:০৪
বিশুদ্ধ পানি পরিবহনের নামে কাভার্ডভ্যানে অস্ত্র-গুলি-ইয়াবা পাচার

নিজস্ব প্রতিবেদক:
এক সপ্তাহ ধরে চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহর কাছে খবর আসে মাদকের একটি চালান কক্সবাজার থেকে ঢাকা যাবে। এ খবর পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নজরদারি বাড়ায় পুলিশ। আজ আসছে কাল আসছে বললেও কোনোভাবে জব্দ করা যাচ্ছিল না চালানটি। তারপরও হাল ছাড়েনি পুলিশ।
একপর্যায়ে গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে লোহাগাড়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সেই চালানটি জব্দ করা হয়। এদিন একটি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করে পুলিশ। একই সঙ্গে গাড়িটি থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলি জব্দ করা হয়।
এ সময় মাদক, অস্ত্র ও গুলি পরিবহন করার অভিযোগে গাড়িটির চালক ফরিদ মিয়া (২৫) ও হেলপার নুর হোসেন সবুজকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ফরিদ ময়মনসিংহের তারাকান্দা এলাকার মুহম্মদ নুরু উদ্দিনের ছেলে এবং নুর হোসেন চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জ এলাকার মৃত মুহম্মদ সামশুল হকের ছেলে।
পুলিশ জানায়, আর বি ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের কাভার্ডভ্যানের ড্রাইভারের সিটের পেছনে বিশেষ কায়দায় কাভার্ডভ্যানের মূলবডির সঙ্গে যুক্ত কাঠ দিয়ে তৈরি লম্বা বক্সে কালো স্কচটেপে মোড়ানো ইট আকৃতির ১৬টি পোটলা পাওয়া যায়। এসব পোটলার প্রত্যেকটিতে ইয়াবাভর্তি ৫০টি নীল রঙের এয়ারটাইট পলি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি পলি প্যাকেটে ২০০ পিস ইয়াবা ছিল। সবমিলিয়ে ১৫ কেজি ২০০ গ্রাম ওজনের মোট ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।
একই সঙ্গে গাড়িচালক ফরিদের দেহ তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র এবং হেলপার নুর হোসেনের দেহ তল্লাশি করে ৪০ রাউন্ড গুলিভর্তি একটি প্লাস্টিকের ছোট কালো বক্স পাওয়া যায়।
চট্টগ্রাম জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মুহম্মদ আরিফ হোসেন বলেন, বিশুদ্ধ পানি পরিবহনের আড়ালে অভিযুক্তরা এর আগেও একাধিকবার মাদকের চালান পাচার করেছে। সবশেষ বৃহস্পতিবার তারা হাতেনাতে গ্রেপ্তার হয়। তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় অস্ত্র আইনে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে গ্রেপ্তার দেখিয়ে গতকাল জুমুয়াবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে