বিল বাকি, ৪৩ সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বরিশাল সংবাদদাতা:
বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এবার বরিশাল সিটি করপোরেশনের ৪৩টি সড়কের বাতির সংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড। প্রথম দফায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ৫ মাসের ব্যবধানে আবারও এসব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল প্রতিষ্ঠানটি।
গত রোববার সন্ধ্যার পরে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে ওজোপাডিকোর বরিশালের পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশে গত রোববার নগরীর ৪৩টি সড়কের বাতির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখনও ১৫/১৬টি সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। বিল পরিশোধ না করলে সেগুলোও বিচ্ছিন্ন করা হবে।
এই কর্মকর্তা জানান, সিটি কর্পোরেশনের কাছে ৬০ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তারা মৌখিকভাবে দেওয়ার কথা বলেছিল, কিন্তু দেয়নি।
এর আগে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর নগরীর ১৫টি সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২২ সেপ্টেম্বর রাত ১০টায় বরিশাল বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় সিটি কর্পোরেশন ও ওজোপাডিকোর মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকের পর সমস্যার সমাধান হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।
ওই সময়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম জানিয়েছিলেন, এখন থেকে প্রতিমাসের বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ ও বকেয়া যে বিল রয়েছে সেটি ধীরে ধীরে পরিশোধ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, সিদ্বান্ত অনুযায়ী পাওনা পরিশোধে দফায় দফায় চিঠি পাঠানো হয়েছে। কিন্তু সিটি করপোরেশন থেকে কোনো সাড়া দেওয়া হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)