শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বিলুপ্ত প্রাণী ফিরিয়ে আনার চেষ্টা

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, সকাল ৬:১৮
বিলুপ্ত প্রাণী ফিরিয়ে আনার চেষ্টা

আল ইহসান ডেস্ক:
প্রায় সাড়ে তিনশ বছর আগে বিলুপ্ত হওয়া একটি পাখি ডোডো। সেই পাখিকে আবারও ফিরিয়ে আনতে চাইছেন বিজ্ঞানীরা। ডোডো ছাড়াও লোমশ ম্যামথ বা হাতি এবং তাসমানিয়ান বাঘ ফিরিয়ে আনতে চান তারা। কিন্তু কাজটি এত সহজ নয়।
‘ডেড এজ এ ডোডো’ বলতে বোঝায়, চিরদিনের জন্য চলে গেছে- যা ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে ভবিষ্যতে হয়ত আর এই কথাটি বলা যাবে না।
ভারত মহাসাগরের মাঝে অবস্থিত মরিশাসে একসময় ডোডোরা ছিল। তারা পাখি হলেও উড়তে পারতো না। ১৬ শতকে মরিশাসে ইউরোপীয় জাহাজ আসার পর নানান শিকারিদের খপ্পরে পড়ে ডোডোরা। ফলে ৭০ বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যায় পাখিটি। বিজ্ঞানীরা এখন তাদের ফিরিয়ে আনতে চাইছে।
এভুলিউশনারি জেনেটিসিস্ট বেঞ্জামিন ভ্যার্নট বলেছে, “প্রযুক্তির কথা ভাবলে মনে হবে, এটা যেন একটা মজার প্রকল্প। এটা আসলে খুবই উচ্চাকাঙ্খী একটা প্রকল্প। কখনো সফল হবে কিনা, তা নিয়ে আমার সন্দেহ আছে। আমার মনে হয় ডোডোর মতো দেখতে একটা কিছু তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আমি নিশ্চিত নই, তারা আসল ডোডো ফিরিয়ে আনতে পারবেন কিনা।”
কলোসাল বায়োসায়েন্সেস কোম্পানির বিজ্ঞানীরা ডোডো ছাড়াও লোমশ ম্যামোথ বা হাতি এবং তাসমানিয়ান বাঘ ফিরিয়ে আনতে চান। কিন্তু কাজটি এত সহজ নয়।
কলোসাল বায়োসায়েন্সেস কোম্পানির কর্মকর্তা টম গিলবার্ট জানায়, “অন্যতম প্রধান চ্যালেঞ্জ, যার সমাধান করতে হবে তা হলো, একটি জীবের অনেকগুলো মিউটেশন আসলে কীভাবে একে অপরের উপর নির্ভর করতে পারে, তা নির্ধারণ করা। আপনি হয়ত একটি জিন পরিবর্তন করতে চাইতে পারেন, অর্থাৎ একটি ফিনোটাইপ দেওয়ার জন্য একটি মিউটেশন। এটা সরাসরি কাজ করতে পারে। এছাড়া আরও অনেক অজানা সমস্যা দেখা দিতে পারে, যা আপনাকে পরিবর্তন করতে হবে।”
ডোডোরা কি ফিরে আসবে?
টিকে থাকা ও বিলুপ্ত হওয়া কোনো প্রজাতিকে তাদের জেনেটিক কোড দিয়ে চেনা যায়, যা ডিএনএতে লেখা থাকে। একটি প্রাণীর বেড়ে ওঠা থেকে শুরু করে তার আচরণ কেমন হবে, সব নির্ধারণ করে এই কোড। তাই বিলুপ্ত প্রাণী ফিরিয়ে আনার একটি উপায় হতে পারে, সংরক্ষিত নমুনা থেকে ডিএনএ নিয়ে কাছাকাছি কোনো প্রজাতির ডিম্বাণুতে বসানো, এবং তারপর সেই ডিম একটি সারোগেটে ইমপ্ল্যান্ট করা।
তবে ক্লোনিং নামের এই প্রক্রিয়া ডোডো ফিরিয়ে আনার ক্ষেত্রে কাজ করবে না।
টম গিলবার্ট বলেছে, “দুর্ভাগ্যবশত, দুটি কারণে আমরা ক্লোনিং পদ্ধতি ব্যবহার করতে পারবো না। প্রথমত, বিভিন্ন প্রজাতির মধ্যে ক্লোনিং করা বিষয়টি শুনতে যতটা সহজ মনে হয়, আসলে ততটা নয়। এছাড়া বেঁচে আছে এমন কোনো ডোডো নেই, যার ভেতরে ছোট ডোডো বসানো যাবে। দ্বিতীয়ত, কোনো প্রজাতির ক্লোনিং করতে আপনার কার্যকর কোষ লাগবে, যা এখনও জীবিত। কিন্তু আমাদের কাছে এমন কোনো উপাদান নেই। ফলে ডোডো ফিরিয়ে আনতে ক্লোনিং করা সম্ভব নয়।”
মৃত্যুর পর জীবন্ত কোষগুলো পচে যেতে থাকে। ডিএনএ-ও ভেঙে ছোট ছোট অংশে পরিণত হয়। সংরক্ষিত নমুনায় যা আছে, তা দিয়ে বিলুপ্ত হওয়া জেনেটিক কোড জোড়া লাগানোর চেষ্টা করতে হবে। কিন্তু যখন বিজ্ঞানীরা এই কাজ করা শুরু করবেন তখন সবসময়ই এমন কিছু ফাঁকা জায়গা থেকে যাবে, যা কখনও পূরণ করা যাবে না।
কলোসাল বায়োসায়েন্সেস কোম্পানি তাই অন্য একটি পথ অনুসরণ করছে। তারা বিলুপ্ত প্রাণীর সবচেয়ে কাছাকাছি প্রাণীর ডিএনএ নিয়ে কাজ করছে। যেমন, লোমশ ম্যামোথের জেনেটিক কোডের সাথে এশিয়ান হাতির কোডের ৯৯ শতাংশের বেশি মিল আছে। সে কারণে বিজ্ঞানীরা একটি হাতির কোষের ডিএনএ নিয়ে কাজ করছেন এবং তার সঙ্গে ম্যামোথের জিন যোগ করছেন। তারা আশা করছেন, এর ফলে যে ভ্রুণ তৈরি হবে সেটা পরে শিশু হাতিতে পরিণত হবে- যে হাতিতে ম্যামোথের কিছু বৈশিষ্ট্য থাকবে, যেমন ছোট কান বা লোমশ শরীর। কিন্তু এটা কি আসলেই ম্যামোথ?
টম গিলবার্ট বলেন, “ম্যামথ ফিরিয়ে আনায় সাফল্য বলতে যদি আপনি বিলুপ্ত হওয়ার সময় ম্যামোথ দেখতে যেমন ছিল, ঠিক তেমন ম্যামথ চান, তাহলে সম্ভবত আপনি কখনও সফল হবেন না। সাফল্য বলতে যদি আপনি এমন হাতি চান, যার শরীরে চুল থাকবে এবং যেটি শীতে টিকে থাকতে পারে, তাহলে সফলতা অর্জন অনেক সহজ হবে।”
ফলে ডোডো, লোমশ ম্যামথ বা তাসমানিয়ান বাঘের মতো দেখতে জিন সম্পাদিত প্রাণী পেতে অনেক বৈজ্ঞানিক বাধা পেরোতে হবে। তবে সম্ভবত সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে: ধরে নিলাম আমরা পারবো- কিন্তু তা কি করা উচিত?

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ১ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ১ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ১ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ১ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ১ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা ১ দিন আগে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ২ দিন আগে ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ৩ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ৩ দিন আগে সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ … ৩ দিন আগে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।… ৩ দিন আগে